ad
ad

Breaking News

Noida

Noida: ঘন কুয়াশার জের! নয়ডা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ একাধিক গাড়ির

এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Noida Eastern Peripheral Expressway Accident

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ঘন কুয়াশার কারণে শনিবার সকালে (১৩ ডিসেম্বর) ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একাধিক গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলের বেশ কিছু মর্মান্তিক চিত্র অনলাইনে প্রকাশ্যে এসেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকার্য শুরু করে। দুর্ঘটনার জেরে হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সরানোর জন্য ক্রেন ডাকা হয়। ভিডিওতে দেখা গিয়েছে, দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলি রাস্তার উপর পড়ে রয়েছে এবং আহতদের রাস্তার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি ট্রাকও যুক্ত ছিল বলে খবর।