চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিদেশি নাগরিকদের ফেরত পাঠাতে চলেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে আটক প্রায় ১৬ হাজার বিদেশিকে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক পাচার, চোরাচালান, শিশু পাচার, সন্ত্রাসবাদসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রক এটিকে সাম্প্রতিক কালের মাদকচক্রের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।ফেরত পাঠানোর তালিকায় রয়েছে বাংলাদেশ, মায়ানমার, ফিলিপিন্স, মালয়েশিয়া, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকরা। বর্তমানে তাঁরা বিভিন্ন রাজ্যের ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই বিদেশিদের মধ্যে অনেকে সক্রিয়ভাবে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে যুক্ত (Deportation Drive)।
আরও পড়ুনঃ Betting Probe: অবৈধ ব্যাটিং অ্যাপের সঙ্গে সম্পর্ক থাকায় এবার ইডির তলব যুবরাজ, উত্থাপ্পাকে
ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে নতুন ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫’-এর বিধান অনুযায়ী। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সংশ্লিষ্ট সংস্থার হাতে অভিযুক্তদের তালিকা তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে।সরকার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে। নতুন আইনের আওতায় যাঁরা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত, গুরুতর অপরাধে জড়িত বা নিরাপত্তার জন্য হুমকি—তাঁদের ভারতে প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হবে। পাশাপাশি প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন ক্যাম্প গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বিদেশিদের আটক রাখা হবে।সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি, ধর্ষণ, হত্যা, শিশু পাচার, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ, মাদক পাচার, সাইবার অপরাধ, ভুয়ো নথি বা জাল নোট ব্যবহার ইত্যাদি অপরাধে জড়িত বিদেশিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। সেইসঙ্গে বিদেশিদের জন্য আরও কয়েকটি নিয়ম চালু হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে যেকোনো বিদেশি ভিসা বা ওসিআই রেজিস্ট্রেশনের আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে (Deportation Drive)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড অবৈধভাবে প্রবেশকারীদের শনাক্ত করে দ্রুত তথ্য সংগ্রহ ও ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।বিদেশিদের ‘প্রোটেক্টেড’ ও ‘রেস্ট্রিক্টেড’ এলাকায় প্রবেশের জন্য আলাদা অনুমতি নিতে হবে।আফগানিস্তান, পাকিস্তান ও চিনের নাগরিকদের জন্য উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্য, জম্মু-কাশ্মীরসহ সংবেদনশীল এলাকায় প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।এই পদক্ষেপের মাধ্যমে ভারতের নিরাপত্তা আরও দৃঢ় হবে এবং অবৈধ অভিবাসনের ওপর কঠোর নজরদারি চালানো সম্ভব হবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল (Deportation Drive)।