চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রাজধানী দিল্লিতে (Delhi ) ফের ছড়াল বোমাতঙ্ক। শুধু সেপ্টেম্বর মাসেই এ নিয়ে তিনবার বোমা হামলার হুমকিতে ছড়িয়েছে উত্তেজনা। এর মধ্যে দু’বারই নিশানায় ছিল স্কুল। শনিবার সকালে দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল, সর্বোদয় পাবলিক স্কুলসহ নজফগড় এলাকার বেশ কিছু স্কুলে বোমার হুমকি আসে। সেই সময়ে পরীক্ষার ভিড় থাকায় আতঙ্ক ছড়ায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। জানা গিয়েছে, সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ নজফগড়ের একটি স্কুল থেকে প্রথম ফোন যায় দিল্লি ফায়ার সার্ভিসে। খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। নিরাপত্তার স্বার্থে পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আরও পড়ুনঃ উধমপুরে গুলির লড়াই অব্যাহত, পুঞ্চে উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বারবার বোমাতঙ্কে কেঁপে উঠছে দিল্লি-এনসিআর (Delhi)এলাকা। যদিও পরবর্তীতে সব ক’টিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। গত আট মাসে প্রায় ১৫০ স্কুল-কলেজে এ ধরনের হুমকি ছড়ানো হয়েছে। হোটেল, এমনকি দিল্লি হাইকোর্টও বাদ যায়নি। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে বিস্ফোরণের হুমকি আসে।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
গত সপ্তাহে দিল্লি হাইকোর্টেও (Delhi ) একই ধরনের আতঙ্ক তৈরি হয়। ক্রমবর্ধমান ভুয়ো বোমাতঙ্কে নাজেহাল প্রশাসন ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে নতুন নিরাপত্তা বিধি চালু হয়েছে স্কুলগুলিতে। এর মধ্যে রয়েছে— অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো, নিয়মিত নিরাপত্তা মহড়া, নিরাপত্তা পরিকাঠামোর পরীক্ষা এবং জরুরি অবস্থায় প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা।