ad
ad

Breaking News

Delhi Kalka Ji Temple

Delhi Kalka Ji Temple: প্রসাদ নিয়ে বচসার জেরে ভক্তের হাতে সেবায়েত খুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবী দর্শনের পর একদল ভক্ত ‘চুন্নি প্রসাদ’ দাবি করেন। তা নিয়ে সেবায়েত যোগেন্দ্র সিংয়ের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।

Delhi Kalka Ji Temple Murder: Sevayat Beaten to Death

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে ভক্তদের মারধরে মৃত্যু হল এক সেবায়েতের। নিহতের নাম যোগেন্দ্র সিং (৩৫)। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ প্রসাদকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবী দর্শনের পর একদল ভক্ত ‘চুন্নি প্রসাদ’ দাবি করেন। তা নিয়ে সেবায়েত যোগেন্দ্র সিংয়ের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় (Delhi Kalka Ji Temple)।

আরও পড়ুনঃ Trump Tariffs: আদালতের রায়ে মুখ পুড়ল ট্রাম্পের! বেআইনি ঘোষিত হল শুল্ক আরোপের সিদ্ধান্ত

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অচৈতন্য যোগেন্দ্রকে মাটিতে ফেলে দু’জন যুবক লাঠি দিয়ে বারবার আঘাত করছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে এমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা বাঁচাতে পারেননি।মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ভয়াবহ ছবি। দেখা যাচ্ছে, অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছেন তিনি, আর দু’জন যুবক লাগাতার আঘাত করে চলেছেন লাঠি দিয়ে। আর তাতেই মৃত্যু হয় সেবায়েতের। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা যোগেন্দ্র সিং দীর্ঘ ১৫ বছর ধরে কালকাজি মন্দিরে সেবারত ছিলেন (Delhi Kalka Ji Temple)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের মধ্যে এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের বিরুদ্ধে  ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত অতুল পাণ্ডে (৩০)-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে। এই ঘটনার পর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে প্রশাসন (Delhi Kalka Ji Temple)।