চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দিল্লিতে বিস্ফোরণকাণ্ডে মৃত্যু হয়েছে অনেকের। আহত বহু। আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনাই গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর শোক প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানান প্রধানমন্ত্রী যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পাশে সরকার রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials.@AmitShah
— Narendra Modi (@narendramodi) November 10, 2025
বিস্ফোরণের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুশ্চিন্তার। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে জানিয়েছেন রাহুল গান্ধি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Condolences to those who have lost their loved ones in the blast in Delhi earlier this evening. May the injured recover at the earliest. Those affected are being assisted by authorities. Reviewed the situation with Home Minister Amit Shah Ji and other officials.@AmitShah
— Narendra Modi (@narendramodi) November 10, 2025
আজ, মঙ্গলবার শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ – ফরেন্সিক।জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
दिल्ली के लाल किला मेट्रो स्टेशन के पास हुए कार विस्फोट की ख़बर बेहद दर्दनाक और चिंताजनक है। इस दुखद हादसे में कई निर्दोष लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है।
इस दुख की घड़ी में अपने प्रियजनों को खोने वाले शोक संतप्त परिवारों के साथ खड़ा हूं और उनको अपनी गहरी संवेदनाएं…
— Rahul Gandhi (@RahulGandhi) November 10, 2025
দিল্লি বিস্ফোরণকাণ্ডে রাত থেকেই তদন্ত প্রক্রিয়া জোড় গতিতে এগিয়ে চলেছে। ফরিদাবাদ থেকে গ্রেফতার মহম্মদ নাদিম। গাড়ির মালিক গ্রেফতার হয়েছে। লালকেল্লার কাছে আই-টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে এনএসজি। এই ঘটনার প্রেক্ষিতে দেশের বিভিন্ন মেট্রো শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে। দিল্লি পুলিশের জালে সাত জন সন্দেহভাজন। এই বিস্ফোরণের ২২’টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। লাল সিগনালে গাড়িতে বিস্ফোরণটি ঘটে। জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছোটাছুটি করেন বহু মানুষ। রাজধানী দিল্লিতে এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনায় দেশের বিভিন্ন শহরে করা নিরাপত্তা বলে ঘিরে ফেলা হয়েছে।