ad
ad

Breaking News

Delhi

দিল্লির এক হাসপাতালের মহিলা চিকিৎসককে সেনার পরিচয় দিয়ে ধর্ষণ

ইনস্টাগ্রামে দুজনের আলাপ হয় এবং এরপর একে অপরের নম্বর নেওয়া হয় ও কথাবার্তা শুরু হয় হোয়াটসঅ্যাপে।

delhi-doctor-rape-arrest

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মহারাষ্ট্রে মহিলা চিকিৎসককে লাগাতার ধর্ষণের জেরে আত্মঘাতী হওয়ার ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় সেই রাজ্য সহ গোটা জাতীয় রাজনীতি। তার মাঝেই ফের উঠে এলো এক মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ। এবারের ঘটনাস্থলও এক বিজেপি শাসিত রাজ্য এবং তা দিল্লি। যদিও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। 

জানা গিয়েছে, অভিযুক্তের নাম আরভ মালিক। ২৭ বছর বয়সী সফদরজং হাসপাতালে কর্মরত সেই চিকিৎসকের সঙ্গে তাঁর আলাপ হয় সমাজমাধ্যমে। আরভ পেশায় অনলাইন সংস্থার ডেলিভারি বয়, কিন্তু পরিচয় দিয়েছিল লেফটেন্যান্ট হিসেবে। ইনস্টাগ্রামে দুজনের আলাপ হয় এবং এরপর একে অপরের নম্বর নেওয়া হয় ও কথাবার্তা শুরু হয় হোয়াটসঅ্যাপে। আরভ চিকিৎসককে জানান যে তিনি কাশ্মীরে কর্মরত। এমনকি ছবিও পাঠান সেনার পোশাক পড়া।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, আরভ চিকিৎসককে চলতি মাসের শুরুতে জানায় যে সে দিল্লি আসছে ছুটি নিয়ে এবং তাঁর সঙ্গে দেখা করবে। কদিন পর মসজিদ মোথ এলাকায় অবস্থিত চিকিৎসকের বাড়িতে গিয়ে দেখা করেন। অভিযোগ, সেখানেই খাবারের সঙ্গে নেশার কিছু মিশিয়ে সে ধর্ষণ করে চিকিৎসককে। গত ১৬ অক্টোবর সফদরগঞ্জ এনক্লেভ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযান চালিয়ে আরভকে গ্রেফতার করে পুলিশ এবং জেরায় সে স্বীকারও করেছে যে সেনার পোশাক কেনা হয়েছিল এক দোকান থেকে। সাম্প্রতিককালে এই জাতীয় ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে লাগাতার উঠে আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে মহিলারা কি আদৌ নিরাপদ ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে।