ad
ad

Breaking News

Bomb Threats at Delhi

Bomb Threats at Delhi: লালকেল্লা বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই দিল্লিতে ফের বোমাতঙ্ক

সকাল থেকেই সাকেত আদালত, পাটিয়ালা হাউস, তিস হাজারি, রোহিণী ও দ্বারকা আদালত চত্বরে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত ভবন খালি করে দেন কর্তৃপক্ষ।

Bomb Threats at Delhi Courts and CRPF Schools

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা। তার মাঝেই ফের বোমা হামলার উড়ো হুমকিতে কাঁপল রাজধানী। মঙ্গলবার সকালে জইশ-ই-মহম্মদের নামে পাঠানো একটি ইমেলে দিল্লির একাধিক নিম্ন আদালত ও দুটি সিআরপিএফ স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই সতর্ক হয়ে ওঠে প্রশাসন। সকাল থেকেই সাকেত আদালত, পাটিয়ালা হাউস, তিস হাজারি, রোহিণী ও দ্বারকা আদালত চত্বরে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত ভবন খালি করে দেন কর্তৃপক্ষ। আইনজীবী, কর্মচারী ও উপস্থিত সাধারণ মানুষকে বের করে দেওয়া হয়। স্থগিত রাখা হয় সব শুনানি ও বিচারকার্য (Bomb Threats at Delhi)।

আরও পড়ুনঃ Sultana Jyoti: ‘আমি হরমনপ্রীত কাউর নই’ যে সতীর্থদের গায়ে হাত তুলব, অভিযোগ সুলতানা জ্যোতির

এদিকে একই সময়ে দ্বারকা ও প্রশান্ত বিহার এলাকার দুটি সিআরপিএফ স্কুলেও বোমা থাকার হুমকি আসে। দ্রুত স্কুল প্রাঙ্গণ খালি করে ফেলে পুলিশ। পড়ুয়া, শিক্ষক ও কর্মচারীদের নিরাপদে সরিয়ে নিয়ে যায় প্রশাসন।খবর পেয়েই আদালত ও স্কুল চত্বরে পৌঁছায় দিল্লি পুলিশের বিশাল বাহিনী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও অ্যান্টি-সাবোটাজ ইউনিট। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। যদিও দীর্ঘক্ষণ অনুসন্ধানের পরও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবুও কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন (Bomb Threats at Delhi)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছেন, ইমেলটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হুমকি একক উৎস থেকে এসেছে, নাকি একাধিক জায়গা থেকে  তাও তদন্তাধীন। বাড়ানো হয়েছে আদালত ও স্কুলের নিরাপত্তা। নজরদারি চলছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে।উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে লালকেল্লার অদূরে একটি পার্ক করা গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৩ জনের। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এর মধ্যেই নতুন বোমা আতঙ্কে তটস্থ সাধারণ মানুষ। পুলিশের দাবি, ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই তদন্ত চলছে (Bomb Threats at Delhi)।