চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দিল্লি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীর প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই গাড়ির বর্তমান মালিক উমর মহম্মদ। সিসিটিভি ফুটেজে উমরের ছবি ধরা পড়েছে। প্রাথমিক অনুমান, দিল্লি জুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের কারণে কিছুটা আতঙ্কিত অবস্থায় বিকেলে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে উমরের মৃত্যু হয়েছে কি না বা সে গা ঢাকা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ये वो कार है जिसमें लाल किला पर धमाका हुआ। #DelhiBlast pic.twitter.com/s6cHb4MeIJ
— Jitender Sharma (@capt_ivane) November 11, 2025
তদন্তে শতাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, সোমবার বিকেল ৪টায় উমরের গাড়িটি সুনহেরি মসজিদের পার্কিং লটে প্রবেশ করে। সেখানে প্রায় তিন ঘণ্টা থাকার পর গাড়িটি পার্কিং লট থেকে বের হয়। ফুটেজে দেখা গেছে, গাড়ি চালানোর সময় একজন ব্যক্তি ছিল, যিনি চালকের আসনে বসে ছিলেন। গাড়ির মধ্যে ডিটোনেটর রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক উমরের মাধ্যমে।
বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে চালকের আসনে মাস্ক পরা একজন ব্যক্তি দেখা গেছে। তবে মাঝপথে উমর নেমে গিয়ে কেউ অন্য চালকের আসনে বসেছে কি না, তা স্পষ্ট নয়। ফলে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, উমরের মৃত্যু হয়েছে কি না। তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, উমরের পরিকল্পনায় দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলা করার ছক ছিল।