ad
ad

Breaking News

Delhi Air Quality Index

Delhi Air Quality Index: বিষাক্ত ধোঁয়ার কবলে রাজধানী, AQI ৪৩০ পার!

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) সূত্রে খবর, বুধবার সকালে দিল্লির বেশ কয়েকটি এলাকায় AQI ৪৩০-এর গণ্ডি ছাড়িয়ে গেছে, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত ভয়াবহ।

Delhi Air Quality Index Severe at 430+: Dangerous Pollution

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দেশের রাজধানী দিল্লিতে বাতাসের গুণমান (Air Quality Index – AQI) ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। মঙ্গলবার পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হলেও বুধবারও দিল্লি এবং সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (NCR) অঞ্চলে দূষণ ‘মারাত্মক’ বা ‘সিভিয়ার’ মাত্রায় বজায় রয়েছে। শীতের শুরুতে ঘন কুয়াশার চাদর এবং একই সঙ্গে তাপমাত্রা কমতে থাকায় পরিবেশবিদদের উদ্বেগ আরও বেড়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) সূত্রে খবর, বুধবার সকালে দিল্লির বেশ কয়েকটি এলাকায় AQI ৪৩০-এর গণ্ডি ছাড়িয়ে গেছে, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত ভয়াবহ। বাওয়ানাতে ৪৫১, চাঁদনি চকে ৪৪৯, মুন্ডকাতে ৪৪৩ এবং রোহিনীতে ৪৪২ AQI রেকর্ড করা হয়েছে। এছাড়া আনন্দ বিহারে ৪৩৮, আইটিও-তে ৪৩৩ এবং নরেলায় ৪৩৭-এর মতো উচ্চ দূষণ সূচক লক্ষ্য করা গেছে (Delhi Air Quality Index)।

আরও পড়ুনঃ ৬০ জনের পিতা এক জন! মায়াপুরের ২০০২-এর ভোটার তালিকা নিয়ে বিতর্ক তুঙ্গে

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির গড় AQI আরও খারাপ হয়ে ৪২৮-এ পৌঁছে গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মরশুমে এই প্রথম দিল্লির বাতাসের মান এত খারাপ হয়ে গেল। CPCB-এর তথ্য অনুযায়ী, ডিসেম্বর ২০২৪-এর পরে এই প্রথমবার দিল্লির বায়ু দূষণ ‘মারাত্মক’ আকার নিল। এই মাত্রার দূষণ যে কোনো সুস্থ মানুষের জন্যও বিপজ্জনক এবং গুরুতর শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে। বাতাসের গুণমান দ্রুত খারাপ হওয়ায় দিল্লি এবং NCR জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর তৃতীয় স্তর বা ‘স্টেপ থ্রি’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল মঙ্গলবারই। এরপর দিল্লির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকেই GRAP-এর তৃতীয় স্তরের অধীনে একটি নয়-দফা অ্যাকশন প্ল্যান জারি করার ঘোষণা করা হয়েছে (Delhi Air Quality Index)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

দিল্লির বাসিন্দাদের কাছে এই পরিস্থিতিতে সাইকেল বা হেঁটে কিংবা গণপরিবহণ ব্যবহার করে যাতায়াত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ছোটদের দূষণ থেকে বাঁচাতে স্কুলগুলিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Delhi Air Quality Index)।