চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আমজনতার জন্য স্বস্তির খবর। দুধ, দই, পনির, মাখন, চিজ, ঘি, মিল্কশেক, আইসক্রিমসহ একাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা করল মাদার ডেয়ারি। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে অনেক প্রয়োজনীয় পণ্যে শূন্য বা সর্বনিম্ন ৫ শতাংশ কর ধার্য হওয়ায় বাজারে সরাসরি প্রভাব পড়ছে।মাদার ডেয়ারির ঘোষণায় বলা হয়েছে, ৫০০ গ্রাম মাখনের দাম আগের ৩০৫ টাকা থেকে কমে হবে ২৮৫ টাকা। বাটারস্কচ কোন-আইসক্রিম মিলবে ৩০ টাকায়, যা আগে ৩৫ টাকায় পাওয়া যেত।মাদার ডেয়ারির এই সিদ্ধান্ত সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনলেও বাজারে অন্য সংস্থাগুলির প্রতিক্রিয়া কেমন হয় তা দেখার অপেক্ষা (Mother Dairy)।
আরও পড়ুনঃ কপালে আঘাতের চিহ্ন, মুখ ভর্তি রক্ত! মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
পাশাপাশি ইউএইচটি টেট্রা প্যাক টোনড মিল্কের দাম ১ লিটারে ৭৭ টাকা থেকে নেমে হবে ৭৫ টাকা। তবে পাউচ দুধের (ফুলক্রিম, টোনড, গরুর দুধ ইত্যাদি) দাম অপরিবর্তিত থাকবে, কারণ এগুলির ওপর আগে থেকেই কোনও জিএসটি ধার্য ছিল না। আমুল আগেই জানিয়েছে, পাউচ দুধের দামে কোনও পরিবর্তন হবে না। মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মণীশ বন্দিশ বলেন, উপভোক্তা-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমরা ১০০ শতাংশ কর ছাড়ের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।তাঁর মতে, এই সিদ্ধান্ত বাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং অন্য সংস্থাগুলির ওপরও চাপ তৈরি হবে। এর আগে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও একাধিক পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে (Mother Dairy)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
তাদের নতুন মূল্য তালিকা অনুযায়ী—৩৪০ মিলি ডাভ শ্যাম্পুর বোতল ৪৯০ টাকা থেকে কমে ৪৩৫ টাকা,চার পিসের ৭৫ গ্রাম লাইফবয় সাবান ৬৮ টাকা থেকে কমে ৬০ টাকা,২০০ গ্রাম হরলিক্স ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা,২০০ গ্রাম কিষাণ জ্যাম ৯০ টাকা থেকে কমে ৮০ টাকা।জিএসটি কাঠামোয় সামগ্রিক পরিবর্তনের মধ্যে মূল দুটি স্ল্যাব রাখা হয়েছে ৫ শতাংশ এবং ১৮ শতাংশে। বিলাসবহুল পণ্য, বড় গাড়ি, তামাকজাত দ্রব্যের মতো কিছু পণ্যের জন্য বিশেষ ৪০ শতাংশ স্ল্যাব বজায় থাকবে।বিশেষজ্ঞদের মতে, জিএসটি হ্রাসের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং ক্রেতারা এর সরাসরি সুবিধা পাবেন (Mother Dairy)।