Bangla Jago Desk: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি নাকচ করে দিল কেন্দ্র। সোমবার সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে কোনো প্রস্তাবই সরকারের কাছে আসেনি, আলোচনার টেবিলেও নেই।বেশ কিছুদিন ধরে একাধিক কর্মচারী সংগঠন দাবি জানিয়ে আসছিল, মহার্ঘ ভাতা যখন মূল বেতনের ৫০ শতাংশ ছুঁয়েছে, তখন সেটিকে বেসিক পে-র সঙ্গে একীভূত করে দেওয়া হোক। তাদের যুক্তি ছিল, এতে মূল বেতন বাড়বে এবং আগামী পে কমিশন চালু হলে নতুন হারে মহার্ঘ ভাতা গণনা করা যাবে (DA Merger)।
কিন্তু সরকার এই দাবি মানতে রাজি হয়নি। অর্থ মন্ত্রকের বক্তব্য, মহার্ঘ ভাতার হার প্রতি ছয় মাস অন্তর ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং এটিই চলতি নিয়ম। বর্তমানে তা মূল বেতনের সঙ্গে মেশানোর কোনো পরিকল্পনা নেই বলে সংসদে লিখিত উত্তরে জানানো হয়েছে।যদিও এই দাবি খারিজ হয়ে গেল, তবু কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর অপেক্ষা করছে আগামী বছর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে অষ্টম বেতন কমিশন। এর ফলে প্রায় ৫০ লক্ষের বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন পাবেন।খবরে প্রকাশ, অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ করা হতে পারে। এতে কর্মীদের মূল বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে (DA Merger)।
উদাহরণস্বরূপ, যাঁর বর্তমান বেসিক বেতন ১৮,০০০ টাকা, নতুন কাঠামোতে তা বেড়ে দাঁড়াতে পারে ৫১,৪৮০ টাকা। ফলে মহার্ঘ ভাতা, গৃহ ভাড়া ভাতা সহ সব ভাতাই সেই অনুপাতে বাড়বে, পেনশনভোগীদের ডিআর-ও বৃদ্ধি পাবে।সব মিলিয়ে মহার্ঘ ভাতা মার্জের দাবি না মানলেও আগামী বছর থেকে কেন্দ্রীয় কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধায় বড় লাভের সম্ভাবনা তৈরি হয়েছে (DA Merger)।
নিয়মিত খবরে থাকতে ফলো করুন