ad
ad

Breaking News

Cyclone Shakti

Cyclone Shakti: প্রকৃতির চোখরাঙানি! আরব সাগরের ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল রূপ নিয়ে ধেয়ে আসছে

ঘূর্ণিঝড় 'শক্তি' বর্তমানে দ্বারকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে এবং পোরবন্দর থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

Cyclone Shakti Approaching Maharashtra

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উৎসবের রেশ কাটতে না কাটতেই এবার প্রকৃতির চোখরাঙানি। আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ বর্তমানে মহারাষ্ট্রের উপকূলের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ঘূর্ণিঝড় ‘শক্তি’ বর্তমানে দ্বারকা থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে এবং পোরবন্দর থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। এটি উপকূলের দিকে যত এগিয়ে আসবে, ততই বাড়বে দুর্যোগের তীব্রতা (Cyclone Shakti)।

আরও পড়ুনঃ রুশ তেল সংকটে ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েন

 মুম্বই, থানে, পালঘর, রত্নাগিরি-সহ মহারাষ্ট্রের উপকূলীয় এবং আভ্যন্তরীণ একাধিক অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আভ্যন্তরীণ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। এই সময়ে হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি থাকতে পারে। উপকূলের দিকে আসার সঙ্গে সঙ্গে এই গতি আরও বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে। তাই এই সময়ে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস (Cyclone Shakti)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এই পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে নড়েচড়ে বসেছে। রাজ্য সরকার ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। বিপদ এড়াতে নিচু এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ চলছে এবং স্থানীয় প্রশাসন সতর্কতামূলক প্রচার চালাচ্ছে (Cyclone Shakti)।