ad
ad

Breaking News

Cyber Fraud

ইন্টারনেট না থাকলেও নিরাপদ নন আপনি! ভারতে প্রতি ৩ জনের মধ্যে ১ জন ‘অফলাইন’ সাইবার হামলার শিকার

৩ জনের মধ্যে একজন পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট, ওয়াইফাই না ব্যবহার করেও সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।

Cyber Fraud Offline Attacks Rise in India Despite Low Internet

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ভারতে সাইবার সুরক্ষার বিষয়টি ক্রমশ চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অনলাইন জালিয়াতির পাশাপাশি এখন ভারতে ক্রমশ বাড়ছে অফলাইন সাইবার জালিয়াতির ঘটনাও। অনেকের ধারণা থাকে ইন্টারনেট কম ব্যবহার করলে বা ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেন কম করলে হয়ত সাইবার জালিয়াতির ফাঁদ এড়ানো যায়। কিন্তু এই ধারণা একেবারে ভুল প্রমাণিত হয়েছে কম্পিউটারের অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক সংস্থা Kaspersky এর করা সাম্প্রতিক এক সমীক্ষায়। সমীক্ষায় দেখা গেছে, ভারতে ২০২৫ সালে প্রতি ৩ জনের মধ্যে একজন পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট, ওয়াইফাই না ব্যবহার করেও সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে ৬ কোটি ৪৬ লাখ সাইবার হামলা রুখেছে Kaspersky। বেশির ভাগ সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে ইউএসবি ড্রাইভ, পেন ড্রাইভ ও এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসের মাধ্যমে। গোটা বিশ্বে হওয়া অফলাইনে সাইবার জালিয়াতির ঘটনার নিরিখে ভারত রয়েছে ৮০তম স্থানে। Kaspersky এর সিক্যুরিটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ভারতে ২৯.৮% নাগরিক অফলাইনে সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ছে worms, ধীরে ধীরে অফলাইনে সাইবার জালিয়াতির ঘটনাও ছড়িয়ে পড়ছে। ভাইরাস থাকা কম্পিউটার চালালেই প্লাগের মাধ্যমে আপনার কম্পিউটার সিস্টেমের ভেতরে ঢুকবে ভাইরাস।

হ্যাকাররা অত্যন্ত চতুর। তারা মানুষকে বোকা বানিয়ে ম্যালওয়্যার ডাউনলোড করাতে গুগল ড্রাইভ, মাইক্রোসফট টিমসের মতো জনপ্রিয় টুলস নকল করে এসব অ্যাপের ভুয়ো ভার্সন তৈরি করছে। ম্যালওয়্যারের মাধ্যমে ব্যাঙ্কের ও ব্যক্তিগত গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। গোটা বিশ্বে পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ঘটনা ৫৯% বেড়েছে আর স্পাইওয়্যারের মাধ্যমে সাইবার জালিয়াতির ঘটনা বেড়েছে ৫১%।