গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: যে গতিতে বিহারের রাজনৈতিক ময়দানে প্রতিনিয়ত টুইস্ট দেখা যাচ্ছে, তাতে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিহারের ভোটারদের উত্তেজনা একেবারে আকাশ ছুঁয়েছে। এবার কারা গড়বে সরকার? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে। বিশেষ করে গতবারের বিধানসভা নির্বাচনে যা ফল হয়েছে, তারপর থেকে লড়াই কার পক্ষে যাবে, তা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এমন পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে বসলেন তেজস্বীর দলের এমএলসি, তথা সংখ্যালঘু মুখ, কারি শোয়েব (Controversial Remark)। তেজস্বীর সামনে দাঁড়িয়েই তিনি বলে বসেন যে লালুপুত্র মুখ্যমন্ত্রী হলেই ওয়াকফ বিল হোক বা অন্য বিল, তা ছিঁড়ে ফেলা হবে।
আরও পড়ুনঃ বা দিকের পাঁজরে চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে শ্রেয়স
কারি শোয়েব বলেন, “আপনাদের সবার ইন্ডিয়া জোটকে ভোট দেওয়া উচিত। সকলকে শাস্তি পেতে হবে যারা সংসদে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছেন।” সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের সকলের তেজস্বীকে ভোট দেওয়া উচিত। সব বিলের কাগজ ছিঁড়ে ফেলা হবে উনি মুখ্যমন্ত্রী হলে। সেটা ওয়াকফ বিল হোক বা অন্য বিল।” গেরুয়া শিবিরের অভিযোগ, আরজেডি নেতার মন্তব্য থেকে স্পষ্ট যে বিহারে লালুর আমলের সেই জঙ্গলরাজ শুরু হবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। (Controversial Remark)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
কারি শোয়েবের এই মন্তব্যের জেরে চরম অস্বস্তিতে পড়েছে আরজেডি সহ গোটা ইন্ডিয়া জোট। প্রথমত, বিজেপি মেরুকরণ করার হাতিয়ার পেয়ে যেতে পারে। দ্বিতীয়ত, কোন মুসলিম ব্যক্তি উপমুখ্যমন্ত্রীর পদপ্রার্থী না হওয়ায় ক্ষুব্ধ সংখ্যালঘুরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মন্তব্যের বিরোধিতাও করতে পারছে না আরজেডি। সেক্ষেত্রে নজর থাকবে যে তারা কীভাবে এই পরিস্থিতি সামাল দেয়। (Controversial Remark)