ad
ad

Breaking News

Chattishgarh

ছত্তিশগঢ়ে রাজ্য গুদামে ২৬ কুইন্টাল ধান উধাও, ধান উধাও নিয়ে বিচিত্র যুক্তি প্রশাসনের

বিশেষ করে চারভাটা কেন্দ্র থেকে প্রায় ২২ হাজার কুইন্টাল ধান উধাও হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।

chhattisgarh-paddy-scam-kabirdham

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ছত্তিশগঢ়ে কবর্ধা জেলার চারভাটা ও বঘরা ধান সংগ্রহকেন্দ্র থেকে ২৬ হাজার কুইন্টাল ধান উধাও হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় তোলপাড় পড়ে গেছে। স্থানীয় সূত্রের খবর, ২০২৪–২৫ অর্থবর্ষে সহায়ক মূল্যে মোট ৭ লক্ষ ৯৯ হাজার কুইন্টাল ধান কেনা হয়েছিল। অভিযোগ, এর মধ্যে এই বিপুল পরিমাণ ধানের হদিস নেই। 

বিশেষ করে চারভাটা কেন্দ্র থেকে প্রায় ২২ হাজার কুইন্টাল ধান উধাও হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। এই ঘটনার পর অনেকেই ধান চুরি হয়েছে বলে মনে করলেও, জেলা প্রশাসন দাবি করছে, ধান চুরি হয়নি। জেলা আধিকারিক অভিষেক মিশ্র জানিয়েছেন, আবহাওয়ার প্রভাব এবং ইঁদুর ও উইপোকার উপদ্রবের কারণে ধান নষ্ট হয়েছে।

তিনি আরও বলেছেন, রাজ্যের ৬৫টি ধান সংগ্রহকেন্দ্রের মধ্যে কবর্ধা জেলার কেন্দ্রগুলোর অবস্থা সবচেয়ে খারাপ, এবং সেগুলোতে ইঁদুর ও পোকামাকড়ের প্রভাব অত্যন্ত বেশি। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপও শুরু হয়েছে। কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, প্রশাসন যদি আগে সতর্ক থাকত, তবে এত বড় লোকসান হতো না। কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ইঁদুর ধরার খাঁচা নিয়ে বিক্ষোভ করেছেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন।