চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নিট পরীক্ষার্থী দীপক গুপ্তকে গুলি করে খুন করার অভিযোগ উঠল সন্দেহভাজন গরু পাচারকারীদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটে এমনই এক নৃশংস ঘটনা। গ্রামবাসীরা নিট পরীক্ষার্থীর দেহ উদ্ধার করে। তারপরেই গোরক্ষপুর-পিপরাইচ রোড অবরুদ্ধ করেন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান।পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি গাড়িতে আলাদাভাবে আসে একদল গরু পাচারকারী। সেইসময় দীপক একাই পাচারকারীদের পিছু ধাওয়া করেছিলেন। গ্রাম থেকে কিছুটা দূরে দীপককে একা পেয়ে প্রথমে মারধর করে তারা (Cattle Smuggling)।
আরও পড়ুনঃ এটা তাঁদের ব্যর্থতা,পরিচালকদের নিয়ে বিস্ফোরক অভিযোগ মনোজ
পরে তাকে জোর করে নিজেদের গাড়িতে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাঁর মুখে গুলি করা হয় এবং মৃত্যুর নিশ্চয়তা দিতে গাড়ির চাকা মাথার ওপর দিয়ে চালিয়ে দেয় তারা। এরপর তাঁর দেহ আবার গ্রামের কাছাকাছি ফেলে রেখে চলে যায় পাচারকারীরা। গ্রামবাসীরা দেহ উদ্ধার করার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তারা রাস্তায় অবরোধ করেন এবং এক পাচারকারীকে ধরে ফেলেন। অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয় (Cattle Smuggling)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করলে জনতার সঙ্গে ধস্তাধস্তিতে দুই পুলিশকর্মী আহত হন।পুলিশ জানিয়েছে, দীপকের খুনের পেছনে যেসব পাচারকারীর হাত রয়েছে তাদের খোঁজ চলছে। গোটা এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে (Cattle Smuggling)।