ad
ad

Breaking News

দিল্লি

গাড়ির কাচ ভেঙে চুরি রাজধানীতে

লক্ষ্মীবাই কলেজের কাছে একটি গাড়ি থেকে চুরির অভিযোগ পেয়েছিল

Car window broken and jewelery worth crores looted in Delhi

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : দেশের রাজধানীতে দুঃসাহসিক চুরি। জানা গিয়েছে, দিল্লির ভারত নগর এলাকায় সোনার দোকান রয়েছে এক ব্যক্তির। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়ি থামিয়ে দুষ্কৃতীরা একটি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ব্যাগে প্রায় এক কোটি টাকার গয়না ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, দুর্বৃত্তরা লাল বাতি লাগানো গাড়ি করে এসেছিল। জুয়েলার্স মালিকের অভিযোগের ভিত্তিতে ভারত নগর থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

উত্তর পশ্চিম জেলা পুলিশের ডেপুটি কমিশনার ভীষম সিং বলেছেন, মঙ্গলবার রাতে পুলিশ অশোক বিহার ফেজ ৩, লক্ষ্মীবাই কলেজের কাছে একটি গাড়ি থেকে চুরির অভিযোগ পেয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারী বিজয়কে দেখতে পায়। তিনি জানান, পরিবার-সহ শালিমারবাগ এলাকায় থাকেন। করোলবাগে তাঁর একটি জুয়েলারি দোকান আছে।

[ আরও পড়ুনঃবোহেমিয়ান লুকে অনন্য অনন্যা, পোস্ট করলেন একগুচ্ছ ছবি] 

প্রতিদিনের মতো দোকান বন্ধ করে প্রায় এক কোটি টাকার গয়না ব্যাগে নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। লক্ষ্মীবাই কলেজের লাল সিগন্যালে থেমে যান তিনি। এসময় তার গাড়ির কাঁচ ভেঙে এক যুবক পেছনের গেট খুলে সিটে রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে এই অপরাধে ‘গুলেল’ চক্রের দুর্বৃত্তদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। এই চক্রের দুর্বৃত্তরা গুলতি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং পরে তাদের সহযোগী গাড়ির দরজা খুলে তাতে রাখা জিনিসপত্র উধাও করে দেয়। আশেপাশের সিসিটিভি ক্যামেরার সাহায্যে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।