গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: সম্প্রতি, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাইক ও বাসের সংঘর্ষের জেরে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তা দেখে রীতিমতো শিউরে উঠেছিল গোটা দেশ। ২৫ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনার ফলে। তবে পলাতক ছিল বাস চালক। এবার সেই বাস চালককে গ্রেফতার করল পুলিশ। মিথ্যে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ব্যবহারের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স তৈরি করার (Bus Tragedy) অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে বেশ মুখ পুড়েছে প্রশাসনের।
আরও পড়ুনঃ মহারাষ্ট্র মহিলা চিকিৎসক ধর্ষণ: ‘এটি প্রাতিষ্ঠানিক হত্যা’, কী বললেন কংগ্রেস নেতা রাহুল?
জানা গিয়েছে, বাস চালকের নাম মিরিয়ালা লক্ষ্মাইয়া। ড্রাইভিং লাইসেন্সের আইন অনুযায়ী, অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে। কিন্তু তদন্তকারীরা জানতে পারেন যে তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং দশম শ্রেণীর ভুয়ো শংসাপত্র জোগাড় করে ড্রাইভিং লাইসেন্স করান। এদিকে মদ্যপ বাইক চালকের দিকে অভিযোগের আঙুল ওঠায় পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে এর কোনও ক্ষমা নেই। (Bus Tragedy)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভিসি সজ্জনর দুটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে অনুমান করা হচ্ছে যে বাইক চালক বি শিবশংকর তখন মদ্যপ অবস্থায় ছিলেন। তাতে আরও দেখা যাচ্ছে যে বাইক চালক ও তাঁর বন্ধু পেট্রোল পাম্পে এসে দাঁড়ান। ডাকার পর কাউকে না পেয়ে তাঁরা এগিয়ে যান রাস্তার দিকে। এরপর একা ফিরে আসেন শিবশঙ্কর এবং শীঘ্রই বেরিয়ে যান বাইক ঘুরিয়ে। এমনকি একবার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেন। তবে ভিডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন, যার উত্তর খুঁজছে পুলিশ। (Bus Tragedy)