ad
ad

Breaking News

BSF Jawan

BSF Jawan: কাশ্মীরে জঙ্গি দমন চলাকালীন নিখোঁজ বিএসএফ জওয়ান

তল্লাশি চালানো হচ্ছে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, শ্রীনগর রেল স্টেশনে।

bsf-jawan-goes-missing-during-counter-insurgency-operation

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের শ্রীনগরে পোস্টিং থাকাকালীন বিএসএফের এক জওয়ান ( BSF Jawan) নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল নিরাপত্তা মহলে। বৃহস্পতিবার গভীর রাতে পন্থাচকের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদর দফতর থেকেই নিখোঁজ হয়ে যান ওই জওয়ান। নিখোঁজ জওয়ানের নাম সুগম চৌধুরী। নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে বাহিনির মধ্যে।সূত্রের খবর, নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু করেছেন তাঁর সহকর্মীরা।

[আরও পড়ুনঃ Anil Ambani: আবারও বিতর্কের কেন্দ্রে অনিল আম্বানি, ইডির নজরে ৫০টি সংস্থা]

আশপাশের এলাকায় তন্নতন্ন করে খোঁজা হলেও এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে, পান্থাচক থানায় মিসিং ডায়েরি করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। জওয়ানের খোঁজ পেতে পুরো দমে তল্লাশি চলছে। তল্লাশি চালানো হচ্ছে পান্থাচক বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, শ্রীনগর রেল স্টেশনে। কিন্তু শুক্রবার  তাঁর খোঁজ মেলেনি।  ইতিমধ্যে বিএসএফ জওয়ানের নিখোঁজ সংক্রান্ত একটি রিপোর্টও দায়ের করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন উপত্যকা জুড়ে জঙ্গিদমন অভিযান চলছে তুঙ্গে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হানার পর থেকেই গোটা জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার নজরদারি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।( BSF Jawan)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

উল্লেখ্য, গত ১০০ দিনে একাধিক সফল অভিযানে মোট ১২ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মধ্যে ছ’জন পাকিস্তানি নাগরিক এবং বাকিরা স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ছিল। ২৮ জুলাই ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাম হামলার মূল চক্রীকে শ্রীনগরের দাচিগাঁও এলাকায় খতম করে বাহিনী। ঠিক তার পরদিন পুঞ্চ সেক্টরে ‘অপারেশন শিবশক্তি’ চালিয়ে আরও দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়।শুধু জঙ্গি নয়, সাম্প্রতিক সময়ে বহু জঙ্গি সহযোগী ও সন্দেহভাজনকেও গ্রেফতার করেছে বাহিনী। তবে নিরাপত্তার কারণে প্রতিটি সেক্টরে পৃথকভাবে অভিযান চলায় সামগ্রিক সংখ্যাটি প্রকাশ্যে আনা হয়নি। এই পরিস্থিতিতে বিএসএফ জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটা নিছক নিখোঁজ, না এর নেপথ্যে অন্য কোনও নিরাপত্তাজনিত সমস্যা আছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।( BSF Jawan)