প্রতীকী চিত্র
Bangla Jago Desk: রাজস্থানে উদ্ধার নিখোঁজ বিউটিশিয়ানের দেহাংশ। সুত্রের খবর, দু’দিন তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর পুলিশি তদন্তে রাজস্থানের যোধপুরে ওই মহিলার দেহাংশ উদ্ধার হয়। খুনের পর ওই মহিলার দেহ ৬ টি টুকরোতে বিভক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই টুকরো গুলি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এর পর দেহাংশগুলি মাটিতে পুঁতে দেওয়া হয়। এ ঘটনায় গুল মহম্মদ নামক এক ব্যক্তির নামে অভিযোগ উঠেছে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি, তবে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: Primary Section: শিক্ষাক্ষেত্রে নতুন সিদ্ধান্ত, ২০২৫ শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলে যেতে চলেছে পঞ্চম শ্রেণি]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অনিতা চৌধুরী। গোলামউদ্দিন তথা অভিযুক্ত গুল মহম্মদের দোকানের পাশেই নিজের বিউটিপার্লার সামলাতেন পঞ্চাশ বছরের অনিতা। প্রতি দিনের ন্যায় ২৮ অক্টোবর দুপুরে তিনি পার্লার বন্ধ করেছিলেন। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এরপর সোমবার যোধপুর থানায় গিয়ে স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করেন অনিতার স্বামী। তার পর তদন্ত শুরু করেন পুলিশ।
মৃত ওই মহিলার ফোন থেকে গোলামউদ্দিনের নম্বর পায় পুলিশ। সেই সূত্র ধরে তল্লাশি এগিয়ে নিয়ে যায় পুলিশ। এলাকার বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে অটোতে চড়ে গঙ্গানা এলাকার দিকে গিয়েছিলেন অনিতা। আর সেখানে গিয়েও অভিযুক্তের বাড়ির সন্ধান পায় পুলিশ। কিন্তু সেখানে গোলামউদ্দিন ছিলেন না। অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তাঁর স্বামী অনিতাকে নিয়ে এসে এখানে খুন করেছে। তারপর টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে দিয়ে, বাড়ির পিছনে পুঁতে দেয় মাটিতে। এর পর স্ত্রীকে এগুলি জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত।
[আরও পড়ুন: লক্ষ্মীবারে জেনে নিন কি রয়েছে আপনার ভাগ্যে]
এরপর বাড়ির পিছনে এক গর্ত খুঁড়ে অনিতার দেহাংশ উদ্ধার করে পুলিশ। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের কারণ কী তা এখনও পুলিশের কাছে অজানা। তবে মৃতার ছেলে অভিযোগ করেন, অভিযুক্ত তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছে, তার জেরেই তাঁর মাকে খুন করেছে অভিযুক্ত। তবে তদন্ত থামেনি, এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।