ad
ad

Breaking News

IndiGo

IndiGo : ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের, কেন বারবার ছড়াচ্ছে ভুয়ো আতঙ্ক ?

রাতেই বিমানটিকে মুম্বইয়ে নামানো হয়। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে ইন্ডিগোর তরফে জানানো হয়।

Bomb attack on IndiGo flight

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : দেশের বিভিন্ন জায়গায় বারবার বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছে। জুনের ৫তারিখে কানাডার টরোন্টোয় রওনা হওয়ার কথা ছিল একটি বিমানের। দিল্লির মাটি ছাড়ার আগেই ই-মেলে জানানো হয় বিমানে বোমা আছে। তড়িঘড়ি বিমানের উড়ান থমকে যায়।তীব্র শোরগোল পড়ে যায়।মঙ্গলবার দুবাইগামী বিমানে বোমা রাখা আছে বলে দিল্লি বিমান বন্দরে জানানো হয়।তারপর ব্যাহত হয় পরিষেবা।এরপর মঙ্গলবার রাতে  ছড়ায় মাঝ আকাশে বোমাতঙ্ক! চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা রয়েছে বলে হুমকি বার্তা আসে।

[ আরও পড়ুন : North Sikkim Update : এক দিনেই উদ্ধার ১১৭৮ পর্যটক,এখনও আটক ৯১ জন

রাতেই বিমানটিকে মুম্বইয়ে নামানো হয়। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে ইন্ডিগোর তরফে জানানো হয়।  যাবতীয় প্রোটোকল মেনে বিমানটির যাত্রীদের বাইরে আনা হয়।ফলে পরিষেবা ব্যাহত হয়।যাঁরা ব্যস্ত কর্মজীবনের স্বার্থে এই বিমান ধরেন তাঁদের গন্তব্যে পৌঁছানো দেরি হয়ে যায়। এর আগেও এসেছে একই ধরনের উড়ো হুমকি।কয়েকদিন আগে প্যারিস থেকে  যাত্রী নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল ভিস্তারার একটি বিমান।  সেখানেও বোমাতঙ্ক ছড়ায়।এভাবে একাধিকবার বিমানে বোমা রাখার হুমকি দেওয়ার ফলে বিমানযাত্রীরা রীতিমতো শঙ্কিত।

[ আরও পড়ুন : North Sikkim Update : এক দিনেই উদ্ধার ১১৭৮ পর্যটক,এখনও আটক ৯১ জন

কোনও গ্যাং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুয়ো খবর ছড়িয়ে আসলে নিরাপদ বিমান যাত্রাকে ব্যাহত করতে চাইছে বলেও সন্দেহ ডিজিসিএ-র কর্তাদের একাংশের।তাই সঠিক কারণ বের করতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক তদন্তে গতি বাড়াক চাইছেন বিমান যাত্রীদের একাংশ।বিমান যাত্রীদের সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই বারংবার যাত্রায় বিড়াম্বনার কিনারা করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সবমহল।