Bangla Jago TV Desk : ২০২৪ এ ভোট হওয়ার কথা মার্চ-এপ্রিলে| কেন্দ্র চাইছে ফেব্রুয়ারিতে ভোট করে নিতে| এরকমই আভাস মিলছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।কেন এই জল্পনা তৈরি হচ্ছে ? কেন বিজেপি আগেভাগে নির্বাচন সাঙ্গ করার চিন্তা নিচ্ছে ? বিশ্লেষকরা বলছেন, হিন্দিবলয়ের ৩রাজ্য,রাজস্থান,মধ্যপ্রদেশ,ছত্তিশগড়ে বিজেপির জয়ের পর তাঁরা আর সময় নষ্ট করতে রাজি নয়। তাই তড়িঘড়ি ভোট করে নিয়ে চব্বিশের লক্ষ্যভেদ করতে সক্রিয় হচ্ছে বিজেপি। বিজেপির স্ট্রাটেজিস্টরা মনে করছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আগামীদিনে জোরদার হাওয়া তুলতে পারে বিরোধীরা। বিশেষ করে ভোট কাটাকাটির ফ্যাক্টর দূরে সরিয়ে রেখে বিজেপি বিরোধীরা এককাট্টা হলে তাতে বিজেপির পতন হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রীর ভোট কৌশল কাজ দিলে মোদি সরকারের ক্ষমতায় আসা কঠিন।
এই সরল সত্য কথা বুঝে নিয়ে বিজেপি,দ্রুত রাজনীতির পাশায় দান দিতে তৈরি হচ্ছে। ৫রাজ্যের ভোটে বিজেপি পায় ৪১ শতাংশ ভোট,কংগ্রেস পায় ৩৯শতাংশ ভোট আর ইন্ডিয়া জোটের শরিকরা পেয়েছে ১২শতাংশ ভোট। তাই একের বিরুদ্ধে এক ফর্মূলায় বিজেপিকে কাবু করতে পারে অবিজেপি দলগুলো। তাই গতিপ্রকৃতি বুঝে নিয়ে কেন্দ্রের শাসকদের এই তাড়াতাড়ি ভোট ঘোষণার চেষ্টা বলে সূত্রের খবর। ২০১৯এ লোকসভা নির্বাচন হয় ১১এপ্রিল, ২০২৪এ মার্চ-এপ্রিলের আগে ভোট হওয়ার কথা নয়।বিজেপির স্ট্রাটেজি, ২২জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ১ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে পারে, মধ্যবিত্তদের স্বার্থে করছাড়,জনমুখী প্রকল্প ঘোষণা, প্রকল্প ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হিন্দুত্বের আবেগ+ জনদরদী প্রকল্প প্রচারে জায়গা পাবে|
বিজেপির তরফ থেকে আরও জানা যাচ্ছে,বিরোধীরা ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে যখন নানা শলা-পরামর্শ সারছে,তখন নরেন্দ্র মোদিকে মুখ করে প্রচারে নামতে চায় বিজেপি। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই মোদীকে সামনে রেখে সাংসদদের নিজের নিজের এলাকায় প্রচারে নেমে পড়ার নির্দেশও দিতে চায় কেন্দ্রের শাসকদল। অবশ্যই এবার বিরোধী জোটের অঙ্ক মাথায় রেখে বিজেপি এনডিএ-র শরিকদের কিছুটা জায়গা ছাড়তেও চাইছে।রাশ হাতে রাখলেও শরিকী সম্পর্কের সমীকরণ বজায় রাখতে চায় গেরুায় শিবির।বিরোধীরাও একথার আঁচ পেয়ে ঘর গোছাতে চাইছেন। তাই এখন ভোটের ঢাকে কাঠি পড়ার আগে জোট রাজনীতির অঙ্ক কষা যে জোরদার হচ্ছে তা বলাই যায়।
FREE ACCESS