ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: লোকসভার পর ভোট হয় দেশের ১৩টি বিধানসভা কেন্দ্রে। সেই বিধানসভার উপ-নির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি। এরমধ্যে পঞ্জাবের জলন্ধর আসনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মোহিন্দর ভগত। ২৩হাজারের বেশি ভোটে জয়লাভ করে কার্যতঃ ইন্ডিয়া জোটের শক্তি বাড়িয়েছেন তিনি। এছাড়াও ১০টি বিধানসভা কেন্দ্রে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে। হিমাচল প্রদেশের ২টি আসনে কংগ্রেস জয়ের পথে।কেবল হামিরপুরে বিজেপির প্রার্থী আশিস শর্মা এগিয়ে রয়েছেন।
উত্তরাখণ্ডের বদ্রিনাথ সহ ২টি আসনে এগিয়ে কংগ্রেস।মধ্যপ্রদেশের আমারওয়ার আসনে কংগ্রেসের ধেরান শাহ ৪হাজারের কাছে ভোটে জয় নিশ্চিত করেছেন। বিহারের রুপৌলিতে এগিয়ে জেডিইউ প্রার্থী। ২০২০ সালে বিহারের বিধানসভা ভোটে ওই আসন থেকে জেডিইউ প্রার্থী জিতেছিলেন। তবে যেভাবে এই উপ-নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয় নিশ্চিত করেছে,তাতে পরিষ্কার,মোদি-শাহদের বিরুদ্ধে দেশজুড়ে হাওয়া বইছে।
লোকসভায় ২৪০আসনে থমকে দাঁড়ানোর পর এই বিধানসভার উপ-নির্বাচনেও বিজেপি কার্যতঃ অনেকেটাই ব্যাকফুটে চলে গেল বলে রাজনৈতিক মহল মনে করছে।কারণ সাধারণ মানুষের মধ্যে মূল্যবৃদ্ধি, বেকারত্বের ফ্যাক্টর সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে।এমনটাই মনে করছেন জাতীয় রাজনীতির পর্যবেক্ষকরা।