ad
ad

Breaking News

Bihar Elections

ইন্ডিয়া জোটের আসন-সমস্যাকে কটাক্ষ চিরাগের

Bangla Jago Desk: বিহার বিধানসভা নির্বাচন কাছাকাছি এসে গেলেও এখনও আসন নিয়ে দ্বন্দ্ব চলছে ইন্ডিয়া জোটের মধ্যে। শুধু তাই নয়, পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে জোটের দলগুলি একে (Bihar Elections) অপরের বিরুদ্ধে লড়ছে ১২টি আসনে। এই পরিস্থিতিতে এবার তাদের কটাক্ষ করলেন ‘লোক জনশক্তি পার্টি’ (এলজেপি) প্রধান চিরাগ পাসওয়ান। বলা ভালো, রীতিমতো ব্যঙ্গ করলেন তিনি। […]

Bihar Elections 2025: Chirag Paswan Criticizes India Alliance

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বিহার বিধানসভা নির্বাচন কাছাকাছি এসে গেলেও এখনও আসন নিয়ে দ্বন্দ্ব চলছে ইন্ডিয়া জোটের মধ্যে। শুধু তাই নয়, পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে জোটের দলগুলি একে (Bihar Elections) অপরের বিরুদ্ধে লড়ছে ১২টি আসনে। এই পরিস্থিতিতে এবার তাদের কটাক্ষ করলেন ‘লোক জনশক্তি পার্টি’ (এলজেপি) প্রধান চিরাগ পাসওয়ান। বলা ভালো, রীতিমতো ব্যঙ্গ করলেন তিনি।

আরও পড়ুন: মুক্তিপণ দিতে পারেনি পরিবার, অচিরেই ঝড়ে গেল ফুটবলার হাওয়ার স্বপ্ন

কী বক্তব্য চিরাগের? তিনি বলেন, “আমি এমন ভোট দেখিনি যেখানে ভাঙনের দ্বারপ্রান্তে একটা বড় জোট।” এরপরই ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ” আসন নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু আসন সংখ্যাও ওরা ঠিক করতে পারেনি।” এই ব্যাপারে চিরাগ আরও জানিয়েছেন, “কিছু হয় না বন্ধুত্বপূর্ণ লড়াই বলে। হয় তোমরা সঙ্গী, নয়তো একে অপরের বিরুদ্ধে তোমরা লড়ছো।” (Bihar Elections) 

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, কংগ্রেস ও আরজেডির তরফ থেকে প্রার্থী ঘোষণার পর দেখা যাচ্ছে যে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে মোট ছয়টি আসনে। এখানেই শেষ নয়, কংগ্রেস আর সিপিআই আবার নিজেদের মধ্যে লড়ছে চারটি আসনে। অন্যদিকে, আরজেডিকে লড়তে দেখা যাবে ‘বিকাশশীল ইনসান পার্টি’র বিরুদ্ধে দুটি আসনে। অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা নিজেদের মধ্যে লড়াই করবেন মোট ১২টি আসনে। (Bihar Elections) 

রাজনৈতিক মহলের মতে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন আর তার আগে আসন নিয়ে এমন সমস্যা, একেবারেই ভালো সংকেত নয় ইন্ডিয়া জোটের জন্য। ওয়াকিবহাল মহলের মতে, এর বিশ্রী প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। তবে গোটা ঘটনার জেরে যে অস্বস্তি তৈরি হয়েছে ইন্ডিয়া জোটের মধ্যে। সেক্ষেত্রে কীভাবে তাঁরা পরিস্থিতি সামাল দেয়, তার ওপরই সকলের নজর থাকবে। (Bihar Elections)