চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: উপত্যকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক সাফল্য। দুই সশস্ত্র জঙ্গি বিশাল হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই তারা হয়ে গেল গ্রেফতার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র, যার মধ্যে ছিল একে-৪৭ রাইফেল ও গ্রেনেড। ঘটনাটি ঘটেছে রবিবার পুঞ্চের মান্ডি সেক্টর এলাকায়। যদিও নিরাপত্তা বাহিনীরা মনে করছেন যে এখনও বহু জঙ্গি লুকিয়ে রয়েছে এবং সেই কারণে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।(Terror Plot)
আরও পড়ুনঃ Twelve Temples: ২ শতবছরের ঐতিহ্যের সাক্ষী বাঙ্গিহাটির বারো শিবের টিলা
পুঞ্চ পুলিশের বক্তব্য, “সেখানে সন্দেহজনক গতিবিধির গোপন খবর পাই আমরা। এরপরই তল্লাশি অভিযানে আমরা নামি। তখন আজমাবাদ এলাকায় একটি বাড়ির ভেতর থেকে দুটি একে-৪৭ রাইফেল, প্রচুর গ্রেনেড সহ আরও কিছু অস্ত্র উদ্ধার করি আমরা। বাড়ির মালিক তারিখ শেখ ও তার সঙ্গী রিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুজনকে জেরা করার পর তল্লাশি অভিযান চালানো হয় জলিয়া গ্রামে এক ভাড়া বাড়িতে। সেখান থেকেও অজস্র অস্ত্র উদ্ধার করা হয়।”(Terror Plot)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ যে সরাসরি জঙ্গি দলের সঙ্গে যুক্ত দুজনে এবং তারাই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সাহায্য করত কাশ্মীরে নিরাপদ আস্তানা তৈরি করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের তরফ থেকে দুজনকে জেরা করা হচ্ছে এবং এর সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে পহেলগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে, তাতে দুজনের কোনও হাত ছিল কিনা।(Terror Plot)
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর হামলা চালিয়ে হত্যা করে পাক সন্ত্রাসবাদীরা। এরপরই ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত এবং গোটা পাকিস্তানকে পরিণত করে ধ্বংসস্তূপে। একাধিক বায়ুসেনা ঘাটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি খতম করা হয় অজস্র জঙ্গি ও পাক সেনাকে। এছাড়া সিন্ধু জলচুক্তিও স্থগিত রাখা হয়। পরে পাকিস্তানের কাতর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত।