ad
ad

Breaking News

Cyber Fradu

Cyber Fradu: অনলাইন প্রতারণা রুখতে বড় পদক্ষেপ, বন্ধ ১৮ লক্ষ সিম কার্ড!

আগামী ১৫ দিনের মাথায় দেশে ১৮ লক্ষ সিম কার্ড ও মোবাইল সংযোগ বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

Big steps to prevent online fraud, closed 18 million SIM cards!

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : দেশে ক্রমশ বাড়ছে সাইবার বা অনলাইন প্রতারণার সংখ্যা। এবার এই অনলাইন প্রতারণা রুখতে কেন্দ্রের বড় পদক্ষেপ । আগামী ১৫ দিনের মাথায় প্রায় ১৮ লক্ষ সিম কার্ড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের।

দেশে ক্রমশ বেড়েই চলেছে অনলাইন বা সাইবার প্রতারণার সংখ্যা। যে কারণে এবার সাইবার প্রতারণা রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। আগামী ১৫ দিনের মাথায় দেশে ১৮ লক্ষ সিম কার্ড ও মোবাইল সংযোগ বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। দিন দিন যে হারে অনলাইন প্রতারণার সংখ্যা বাড়ছে তাতে পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে আইনজীবী সকলেই টাকা পয়সার দিক থেকে ঠকে যাচ্ছেন। কেউ রেহাই পাচ্ছেন না। এই প্রথম কেন্দ্র এত বেশি সংখ্যক সিম কার্ড বন্ধ ও মোবাইল সংযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চিন্তা হচ্ছে তাতে আপনার সিম কার্ড না বন্ধ হয়ে যায় সেই ভেবে?

জানা গেছে ২০২৩ সালে সাইবার প্রতারণার জালে জড়িয়ে আর্থিক দিক দিয়ে দেশের মানুষের ক্ষতি হয়েছে প্রায় ১০ হাজার ৩১৯ কোটি টাকা। দেশের একাধিক অঞ্চলে সিম কার্ড ব্যবহার করে চলছে টাকা পয়সার ভুয়ো লেনদেন। গতবছর সাইবার প্রতারণা বন্ধ করতে প্রায় ২৭ হাজার সিম কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। ১৭ মিলিয়ন মোবাইল সংযোগের পাশাপাশি ১ লক্ষ ৮৬ হাজার হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও চলতি বছর গত ৯ মে সমস্ত টেলিকম সংস্থাকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২৮ হাজার ২২০টি মোবাইল বন্ধ করার। সেই সমস্ত টেলিকম সংস্থাগুলির মধ্যে রয়েছে ভোডাফোন, এয়ারটেল, জিও। আবার ২০ লক্ষ মোবাইল সংযোগের ক্ষেত্রে পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এইভাবেই অনলাইন প্রতারকদের প্ল্যান বানচাল করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার।