Bangla Jago TV Desk : আসছেন না জো বাইডেন। আসন্ন প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি আসছেন না। জানা যাচ্ছে, বাইডেনের ভারত সফরের জন্য সময় বের করা যাচ্ছে না। তাই তিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন না। তবে এই বিষয়টি নিয়ে দুই দেশের সরকারিস্তরে কোনও মন্তব্য করা হয়নি।প্রজাতন্ত্র দিবস উদযাপনে জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার।
গত সেপ্টেম্বর মাসে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী বছরের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন জানা যাচ্ছে আসছেন জো বাইডেন। বাইডেনের না আসার খবর সম্পর্কে সরকারি ভাবে কিছু না জানা গেলেও এখন শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের কারণেই ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং জানুয়ারিতে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি আসতে পারছেন না।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেনের ভারত সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার এই চতুর্দেশীয় নিরাপত্তা সংগঠন অর্থাৎ ‘কোয়াড’-এর পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হলে বলে ঠিক ছিল। বাইডেন ভারত সফর বাতিল করায় সেই ‘কোয়াড’ শীর্ষ সম্মেলনও আপাতত হচ্ছে না। তবে নির্ধারিত সময়ে না হলেও বছরের শেষদিকে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
FREE ACCESS