ad
ad

Breaking News

Bharat Bandh

Bharat Bandh: বনধের সমর্থনে বেঙ্গালুরুতে ৫,০০০ মানুষের সমাগম! তৎপরতা পুলিশের

শহরের ফ্রিডম পার্কে আয়োজিত প্রতিবাদে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মানুষের জমায়েত হতে পারে বলে ধারণা করছে প্রশাসন।

Bharat Bandh in Bengaluru: 5,000 Protesters Gather

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মঙ্গলবার দেশজুড়ে ডাকা ভারত বনধকে (Bharat Bandh) কেন্দ্র করে বেঙ্গালুরু শহরে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এই বনধের ডাক দেওয়া হয়েছে। শহরের ফ্রিডম পার্কে আয়োজিত প্রতিবাদে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মানুষের জমায়েত হতে পারে বলে ধারণা করছে প্রশাসন। এই জমায়েত ঘিরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজটের আশঙ্কা রয়েছে।

বেঙ্গালুরু পুলিশ ট্রাফিক নির্দেশিকা জারি করে নাগরিকদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে, যাতে শহরে যাতায়াত নির্বিঘ্ন থাকে এবং সাধারণ মানুষের অসুবিধা কম হয় (Bharat Bandh)।

এই বনধ ডেকেছে কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের একটি জোট। সংগঠনগুলির অভিযোগ, সরকারের নীতিগুলি “শ্রমিক ও কৃষক বিরোধী এবং কর্পোরেটপন্থী”। বিশেষ করে নতুন শ্রম কোড, বার্ষিক শ্রম সম্মেলন না হওয়া এবং শ্রমিক স্বার্থকে উপেক্ষা করার অভিযোগ তুলেছে তারা। বনধে কয়লা, বিদ্যুৎসহ বেশ কিছু ক্ষেত্রের শ্রমিকরাও যোগ দিতে পারেন। বিদ্যুৎ পরিষেবায় পুরোপুরি ব্যাঘাত না ঘটলেও কিছু সমস্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বনধের প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক, বিমা এবং ডাক পরিষেবায়। রাজ্য পরিবহণ সংস্থা এবং সরকারি ক্ষেত্রের (PSU) কাজকর্মেও প্রভাব পড়তে পারে। তবে স্কুল, কলেজ এবং বেসরকারি সংস্থাগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। হাসপাতাল ও পুলিশ স্টেশনের মতো জরুরি পরিষেবাগুলি স্বাভাবিকভাবেই চালু থাকবে।

গণপরিবহণ পরিষেবা যেমন BMTC ও KSRTC এখনও পর্যন্ত পরিষেবা বন্ধের ঘোষণা না করলেও, যাত্রীদের বিলম্ব বা পরিষেবা বাতিলের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে শহরের মেট্রো ও ক্যাব পরিষেবা চালু থাকবে বলে আশা করা হচ্ছে (Bharat Bandh)।

[আরও পড়ুন: Dengue Awareness: ডেঙ্গির প্রকোপ রুখতে শহরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা]

এই বনধে অংশগ্রহণকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে— কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF এবং UTUC। ফ্রিডম পার্কে বড় জমায়েতের কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ট্রাফিক সমস্যা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ ও নগর প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে জরুরি কাজেও যাতে অসুবিধা না হয় (Bharat Bandh)।