ad
ad

Breaking News

Madhya Pradesh

Madhya Pradesh: পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভগবদ্‌গীতাপাঠ বাধ্যতামূলক করল মধ্যপ্রদেশ সরকার

প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিদিন সকালে গীতাপাঠ করতে হবে সকল প্রশিক্ষণার্থীকে। রাজ্যের আটটি পুলিশ ট্রেনিং স্কুলে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই মাস থেকে প্রায় চার হাজার যুবক-যুবতী পুলিশ প্রশিক্ষণ নিচ্ছেন।

Madhya Pradesh Bhagavad Gita Reading Made Mandatory

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পুলিশ নিয়োগপ্রক্রিয়ায় এবার নতুন নির্দেশ জারি করল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের আটটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ভগবদ্‌গীতাপাঠ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে রামচরিতমানস পাঠের নির্দেশ দেওয়া হয়েছিল— এবার যোগ হল গীতাপাঠও।রাজ্যের অতিরিক্ত ডিজি (ট্রেনিং) রাজাবাবু সিংহ জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত হবু পুলিশদের মধ্যে ধার্মিক মূল্যবোধ ও নৈতিক জীবনযাপন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘ ভগবদ্‌গীতা আমাদের শাশ্বত ধর্মগ্রন্থ। এর নিয়মিত পাঠ প্রশিক্ষণার্থীদের নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করবে (Madhya Pradesh)।‘

আরও পড়ুনঃ এবার কেরলে কুম্ভ মেলা! আয়োজনায় জুনা আখড়া, উন্মাদনা তুঙ্গে

প্রশিক্ষণের অংশ হিসেবে প্রতিদিন সকালে গীতাপাঠ করতে হবে সকল প্রশিক্ষণার্থীকে। রাজ্যের আটটি পুলিশ ট্রেনিং স্কুলে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, জুলাই মাস থেকে প্রায় চার হাজার যুবক-যুবতী পুলিশ প্রশিক্ষণ নিচ্ছেন। নয় মাসব্যাপী এই প্রশিক্ষণে এবার থেকে গীতার পাঠও অন্তর্ভুক্ত করা হবে।এর আগে মধ্যপ্রদেশের তৎকালীন ডিজি (ট্রেনিং) রামচরিতমানস পাঠ বাধ্যতামূলক করেছিলেন। তাঁর যুক্তি ছিল— রামের ১৪ বছরের বনবাসের কাহিনি পুলিশদের কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলা ও ত্যাগের শিক্ষা দেয়। সেই ধারাবাহিকতায় এবার গীতাপাঠকে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা হলো। উল্লেখ্য,  রাজাবাবু সিংহ ২০১৯ সালে গ্বালিয়র রেঞ্জের পুলিশ প্রধান থাকাকালীন কারাগারের বন্দিদেরও গীতাপাঠে উৎসাহিত করেছিলেন।রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সরকারি প্রশিক্ষণে ধর্মীয় পাঠ অন্তর্ভুক্ত করা ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী হতে পারে। তবে সরকার দাবি করেছে, এর উদ্দেশ্য কেবল নৈতিকতা ও শৃঙ্খলার শিক্ষা দেওয়া, কোনওভাবেই ধর্মীয় প্রচার নয় (Madhya Pradesh)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/