ad
ad

Breaking News

Rajasthan

Rajasthan: রাজস্থানে বেলাইন ট্রেনের কামরা, প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা

রাজস্থানে উল্টে গেল মালগাড়ির ৩টে কামরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। ফের রেল দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।

Beeline train rooms in Rajasthan, railway passenger safety under question

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: রাজস্থানে উল্টে গেল মালগাড়ির ৩টে কামরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। ফের রেল দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। তবে এবারের ঘটনাস্থল রাজস্থান। রাজস্থানের আলোয়ারে মালগাড়ির ৩টি কামরা উলটে গিয়ে বিপত্তি। চলতি বছরে একেরপর এক রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। গত ১৭ জুন উত্তরবঙ্গে রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে মালগাড়ির চালক সহ মোট ১০ জনের মৃত্যু হয়।

সেই রেশ কাটতে না কাটতেই গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। মৃত ২।  রেল সূত্রে খবর পাওয়া যায়, আলোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মালগাড়ি। আচমকাই পুলিয়ায় বাবু শোভারাম কলেজের কাছে দুর্ঘটনার কবলপে পড়ে যায় ওই মালগাড়ি। জানা যায়, রাত ২ টো বেজে ৩০ মিনিট নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার খবর  ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় রেলের আধিকারিকরা এবং নিরাপত্তারক্ষীরা।

রেল লাইনের উপর ট্রেনের কামরাগুলি উল্টে পড়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। যার জেরে দীর্ঘ সময় ধরে ওই রুটে বন্ধ থাকে ট্রেন চলাচল।  পরবর্তী সময়ে ওই লাইনের উপর থেকে ট্রেনের কামরাগুলি সড়িয়ে রেল লাইন মেরামতের কাজ শুরু হয়। দীর্ঘ সময় পর আবারও ওই রুটে স্বাভাবিক হয় রেল পরিষেবা, এমনটাই রেল সূত্রে খবর। তবে বারংবার রেল দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।