চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার বিকেলে ঘটা এই বিস্ফোরণ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় (Uttar Pradesh)।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে বাজি কারখানাটিতে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ হয়, যার তীব্রতা এত বেশি ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়।জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই দু’জন শ্রমিকের মৃত্যু হয় এবং পাঁচ জন আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে (Uttar Pradesh)।
Barabanki, Uttar Pradesh: A massive blast in an illegal firecracker factory in Barabanki’s Sarai Barai village killed two and injured three pic.twitter.com/voQhwacqpA
— KrishnaKant Tiwari (@krishnakantt15) November 13, 2025
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা কারখানাটি বেআইনি ছিল বলে অভিযোগ তুললেও, পুলিশ সেই অভিযোগ খণ্ডন করেছে। পুলিশ আধিকারিক অনুরাগ সিং জানিয়েছেন, “এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানার কার্যক্রমে কিছু ত্রুটি ছিল, তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।” পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে কারখানার মালিকের নাম খালিদ এবং তাঁর বাজি কারখানার বৈধ লাইসেন্স ছিল। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ (Uttar Pradesh)।