চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: মুম্বইয়ের মুলুন্দে ফুচকা বিক্রেতার কাছ থেকে প্রতারণার অভিযোগ উঠেছে শিবসেনা (একনাথ শিন্ডে গোষ্ঠী) নেতা অবিনাশ বাগুলের বিরুদ্ধে। অভিযোগ, ফুটপাথে দোকানের জায়গা করে দেওয়ার নামে অবিনাশ বাগুল ফুচকা বিক্রেতা সন্তোষ বাচ্চুলাল গুপ্তের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু আজও সেই জায়গা হাতে পাননি তিনি।সন্তোষের দাবি, ২০২৩ সালে শিবসেনা নেতা অবিনাশ তাঁর কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকা নগদ নেন, এরপর বাকি আড়াই লক্ষ টাকা আরটিজিএসের মাধ্যমে গ্রহণ করেন। কিন্তু দুই বছর কেটে গেলেও প্রতিশ্রুত জায়গা দেননি তিনি। টাকাও ফেরত পাননি ফুচকা বিক্রেতা (Shiv Sena Leader)।
আরও পড়ুনঃ Shane Watson: আসন্ন আইপিএল-এর আগেই বড় চমক দিল নাইট শিবির
অভিযোগ আরও গুরুতর— পরে জানা যায়, যে ফুটপাথের জায়গাটি অবিনাশ ‘বিক্রি’ করেছিলেন, সেটি আসলে বৃহন্মুম্বই পুরনিগমের সম্পত্তি। তার আগেই সেই একই জায়গা এক দোসা বিক্রেতাকে ‘ভাড়া’ দিয়েছিলেন তিনি, মাসে ১৭ হাজার টাকা করে নিতেন বলে অভিযোগ।সন্তোষ জানান, ওই টাকা জোগাড় করতে মায়ের গয়না বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। বহুবার টাকার দাবি করেও ফল না মেলায় শেষে পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, অবিনাশ বাগুল তাঁকে একটি চেক দিলেও সেটি বাউন্স করে। এরপর থেকে ওই নেতার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি।যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অবিনাশ বাগুল। তাঁর দাবি, ফুচকা বিক্রেতার সঙ্গে কোনও চুক্তিই হয়নি, তাই প্রতারণার প্রশ্নই ওঠে না।মুলুন্দ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে (Shiv Sena Leader)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/