ad
ad

Breaking News

Haryana Governor

Haryana Governor: দুই দশক পরে ফের আলোচনায় অসীম ঘোষ, রাষ্ট্রপতির ঘোষণায় হরিয়ানার রাজ্যপাল

পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন অসীম ঘোষ চতুর্থ প্রতিনিধি।

Haryana Governor Former Bengal BJP Chief Asim Ghosh

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন একসময়ের বঙ্গ বিজেপির পরিচিত মুখ, প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ। কিন্তু বছর কুড়ি পর ফের আলোচনায় উঠে এল তাঁর নাম—এবার সরাসরি হরিয়ানার রাজ্যপাল পদে। সোমবার রাষ্ট্রপতি ভবনের ঘোষণায় তা নিশ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন অসীম ঘোষ চতুর্থ প্রতিনিধি। এর আগে পাঞ্জাবে সিদ্ধার্থশঙ্কর রায়, উত্তরপ্রদেশে বিষ্ণুকান্ত শাস্ত্রী এবং ত্রিপুরা-মেঘালয়ে তথাগত রায় এই দায়িত্বে ছিলেন (Haryana Governor)।

আরও পড়ুন: Saina Nehwal: শেষ হলো সাইনা–কাশ্যপ যুগল কাহিনি, ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা

অসীম ঘোষ মূলত একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তিনি উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজে দীর্ঘদিন পড়িয়েছেন। এরপর ১৯৯১ সালে প্রভাকর তিওয়ারির হাত ধরে বিজেপিতে যোগদান করেন।ওই বছরই কাশীপুর বিধানসভা আসনে প্রার্থী হয়েছিলেন, যদিও জেতেননি।সুবক্তা এবং সংগঠক হিসেবে তিনি দ্রুতই দলের মধ্যে গুরুত্ব পান।১৯৯৬ সালে হন রাজ্য সম্পাদক, ১৯৯৮ সালে সহ-সভাপতি।১৯৯৯ সালে তপন শিকদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর রাজ্য সভাপতি পদ ছাড়েন। তখন সাংগঠনিক নির্বাচন ছাড়াই অসীমকে সভাপতি পদে আনা হয়। ২০০০ সালে আনুষ্ঠানিক নির্বাচনে সুকুমার বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি সভাপতি হন (Haryana Governor)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এ নিয়ে দলেই বিভাজন দেখা দেয়—শমীক ভট্টাচার্য, রাহুল সিংহ, সব্যসাচী বাগচী প্রমুখ সুকুমারের পাশে দাঁড়িয়েছিলেন। আরএসএসের সমর্থন পেয়ে শেষ পর্যন্ত অসীম জয়ী হন এবং বিরোধীদের নিজের কমিটি থেকে সরিয়ে দেন। ২০০২ সাল পর্যন্ত তিনি রাজ্য সভাপতি ছিলেন। এরপর রাজ্যে ফের শমীক-রাহুলদের কর্তৃত্ব ফিরে আসে এবং তথাগত রায় সভাপতির দায়িত্ব নেন।দলের অভ্যন্তরীণ সমীকরণের কারণে পরে জাতীয় কমিটিতেও সামান্য সময়ের জন্য যুক্ত থাকলেও, ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে দেখা যায় অসীম ঘোষকে। এই আবহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার তাঁকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে ঘোষণা করেন। একইসঙ্গে গোয়ার রাজ্যপাল হিসেবে পিএ গজপতি রাজু এবং লাদাখের উপরাজ্যপাল হিসেবে কবীন্দ্র গুপ্ত-এর নামও ঘোষণা করা হয়েছে (Haryana Governor)।