ad
ad

Breaking News

Ashley Tellis

গোপন নথিপত্র পাচারের অভিযোগ! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বিশ্লেষক

ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে

Ashley Tellis Arrested by FBI for Leaking U.S. Secrets

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: এবার এফবিআইয়ের হাতে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত এক আমেরিকান বিশ্লেষক। তাঁর নাম অ্যাশলি টেলিস (Ashley Tellis)। কী অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে? জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপন নথিপত্র পাচারের অভিযোগ। এখানেই শেষ নয়, আরও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তিনি নাকি ধারাবাহিকভাবে যোগাযোগ রেখে চলেছিলেন দিদা সরকারের কর্তাদের সঙ্গে। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন মুলুকে।

আরও পড়ুনঃ Operation Sindur: নিয়ন্ত্রণ রেখায় ১০০-র বেশি পাক সেনা নিহত, ধ্বংস ১২টি যুদ্ধবিমান— বিস্ফোরক তথ্য প্রকাশ DGMO-র!

গোপন তথ্য পাচারের অভিযোগ গত কয়েকদিন ধরেই উঠেছিল অ্যাশলি টেলিসের বিরুদ্ধে এবং তদন্ত শুরু হয়েছিল তা নিয়ে। তারপর ময়দানে নামের তদন্তকারীরা। মঙ্গলবার তাঁদের তরফ থেকে তল্লাশি চালানো হয় টেলিসের ভিয়েনা ও ভার্জিনিয়া বাড়িতে এবং তা করে পাওয়া যায় দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত গোপন নথিপত্র। সেই মুহূর্তেই তাঁকে গ্রেফতার করা হয়। (Ashley Tellis)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

জানা গিয়েছে, অ্যাশলি টেলিসকে সেপ্টেম্বরে ও অক্টোবরে একটি চামড়ার ব্যাগ দিয়ে বেরোতে দেখা গিয়েছিল ডিফেন্স এবং স্টেট ডিপার্টমেন্টের ভবন থেকে, যাতে নাকি গোপন নথিপত্র ছিল। তাঁর ঢোকার অনুমতি ছিল সেন্সিটিভ কমপার্টমেন্টেড ইনফর্মেশনে এবং তা তিনি কাজে লাগিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, আরও দাবি করা হয়েছে যে তাঁকে চিন সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে ভার্জিনিয়ার এক রেস্তোরায় এবং সেখানে তিনি নিয়ে যান এক ম্যানিলা এনভেলাপ। এমনকি উপহার পর্যন্ত পান। আমেরিকার আইন মন্ত্রক জানিয়েছে যে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর জেল হবে ১০ বছরের। এখানেই শেষ নয়, এর সঙ্গে জরিমানা হতে পারে আড়াই লক্ষ ডলারের। (Ashley Tellis)