ad
ad

Breaking News

Train Accident

ফের দুর্ঘটনার কবলে রেল! ওড়িশায় লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস

এদিন মাঙ্গুলি হল্টের চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস।

Another rail accident! Bengaluru-Kamakhya Express derails in Odisha

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ফের বড়সড় দুর্ঘটনার সম্মুখীন ভারতীয় রেল। রবিবার ওড়িশায় লাইনচ্যুত হল কামাখ্যা এক্সপ্রেস। এদিন মাঙ্গুলি হল্টের চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। তবে গাড়ির তেমন গতি না থাকার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু হতাহতের ঘটনা না ঘটলেও এই দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন যাত্রীরা।

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আতঙ্কে তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেল সূত্রে খবর, ট্রেনের ইঞ্জিনের সমস্যা দেখা দেওয়ার কারণে চৌদওয়ার স্টেশনের কাছে আগে থেকেই ট্রেনের গতি কমে যায়। এরপর হঠাৎ-ই একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। দেখা যায় বহু বগিই লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম ছিল বলে প্রাণে রক্ষা।

বেঙ্গালুরু হয়ে অসমের উদ্দেশে কামাখ্যা এক্সপ্রেস রওনা দিয়েছিল। পথে এই পরিণতি। এই দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত ট্রেন বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে খবর। ইতিমধ্যে দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।