ad
ad

Breaking News

Jammu And Kashmir: কুলগামে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ১ জঙ্গি

পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরে ফের সেনাবাহিনী ও সিআরপিএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি। সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে জখম হয়েছেন এক সেনা আধিকারিক সহ তিন জওয়ানও। ওই অঞ্চলে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জারি রয়েছে তল্লাশি অভিযান।

[আরও পড়ুনঃ DUCSU Election: ৯ সেপ্টেম্বর বাংলাদেশে ডাকসু নির্বাচন]

সোমবার সকালের গুলির লড়াই সম্পর্কে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর এসেছিল নিরাপত্তাবাহিনীর কাছে। এর পর জঙ্গল ঘিরে ফেলে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে কমব্যাট ফোর্স। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়া হয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘ গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে অনুমান করে দীর্ঘ সময় তল্লাশি ও গুলির লড়াই জারি রাখা হয় জঙ্গলে। এদিকে গুলির লড়াইয়ে এক আধিকারিক সহ তিন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের হত্যার পর থেকে সুরক্ষাবলয় আরও কঠিন করা হয়েছে উপত্যকায়। মে মাসেই ‘অপারেশন সিঁদুরে’ পাক ভূখণ্ডে একাধিক জঙ্গি-ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এর পর শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত তিন জঙ্গিকেই খতম করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা। গত মাসেই একাধিক অনুপ্রবেশের চেষ্টা হয় জম্মু-কাশ্মীরে। আধাসেনার তৎপরতায় ব্যর্থ হয় সে চেষ্টা। গুলিতে মৃত্যু হয় একাধিক জঙ্গির। এবার ফের সাফল্য পেল যৌথ বাহিনী।