ad
ad

Breaking News

AndhraPradesh

নারকীয় কাণ্ড! তিন সন্তানকে আগুনে পুড়িয়ে নিজেই আত্মঘাতী পিতা

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তিই ভেঙ্কটেশ্বরলুকে এই ভয়ঙ্কর পদক্ষেপে ঠেলে দেয়।

andhra-pradesh-father-burns-children-suicide-domestic-dispute

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk:অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলায় দাম্পত্য কলহের জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তিন সন্তানকে আগুনে পুড়িয়ে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি।  এই ঘটনায় তেলেঙ্গানার নাগরকুরনুল জেলায় ছড়িয়েছে চাঞ্চল্য । মৃত ব্যক্তির নাম গুট্টা ভেঙ্কটেশ্বরলু। প্রাকাশম জেলার পেড্ডাবোয়াপল্লি গ্রামের বাসিন্দা, জীবিকার তাগিদে তাঁর একটি সার বিক্রির দোকান ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ আগস্ট স্ত্রী দীপিকার সঙ্গে তীব্র অশান্তির পর তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ভেঙ্কটেশ্বরলু।(AndhraPradesh)

[আরও পড়ুনঃ Bengal Weather: পুজোর আগে নিম্নচাপের দাপট! দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা, কোথায় কতটা বৃষ্টি?]

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি সন্তানদের বাইকে করে শ্রীশৈলমের দিকে রওনা দেন। এরপরেই সুর্যাতাণ্ডা এলাকায় গিয়ে প্রথমে ছোট দুই সন্তান—বর্ষিণী (৬) ও শিবধর্ম (৪)-কে আগুনে পুড়িয়ে খুন করেন। পরে একইভাবে খুন করা হয় বড় মেয়ে মোক্ষিতা (৮)-কে। ভয়াবহ অপরাধের পর ভেঙ্কটেশ্বরলু আচমপেট থেকে কীটনাশক কিনে আত্মহত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার  করে পুলিশ এসে বুরাকুন্তা এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করে।(AndhraPradesh)

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

পরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় তিন শিশুর দগ্ধ দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তিই ভেঙ্কটেশ্বরলুকে এই ভয়ঙ্কর পদক্ষেপে ঠেলে দেয়। ইতিমধ্যেই মৃতের ভাই মল্লিকার্জুনা রাও ভেলদাণ্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন। শিশুদের দেহ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখন মেলেনি ভেঙ্কটেশ্বরলুর খোঁজ। পরিবারের লোকদের চলছে জিজ্ঞাসাবাদ। স্বাভাবিকভাবেই এই নৃশংস ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।(AndhraPradesh)