চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) এক যাত্রীবোঝাই বাসে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে। বাসটিতে আগুন লাগে বাইকের সঙ্গে সংঘর্ষের পর বলে খবর। জানা গিয়েছে, তা বেঙ্গালুরু যাচ্ছিল হায়দ্রাবাদ থেকে। ৪০ জন যাত্রী মধ্যে এই পর্যন্ত ১২ জনের প্রাণ হারানোর খবর নিশ্চিত করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অনেকে আহতও হয়েছেন। মনে করা হচ্ছে বাড়তে পারে আরও হতাহতের সংখ্যা। ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: সঠিক কর্তব্য পালনে পেতে পারেন মহাদেবের আশির্বাদ! কী বলছে জ্যোতিষশাস্ত্র?]
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটি এসি বাস ছিল এবং যখন ঘটনাটি ঘটে তখন অনেকেই ঘুমিয়েছিলেন। বাসে আগুন ধরেছে জানতে পেরে অনেকেই জানালা ভেঙে লাফ দেন। কিন্তু বেরোতে পারেননি অনেকে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলকে খবর দেওয়া হলেও বাসটি প্রায় পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় আগুন নিয়ন্ত্রণে আসার আগে। পুলিশের বক্তব্য, বহু মৃতের শরীর এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিত করা যাচ্ছে না তাঁদের। পাশাপাশি, চালকও পলাতক এবং তাঁর খোঁজ করছে পুলিশ। কী কারণে বা কীভাবে ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে (Andhra Pradesh)।
FB POST: https://www.facebook.com/share/r/1Bg5xQMcpW/
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি উদ্ধারকাজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ও অন্য শীর্ষ আধিকারিকদের। শুধু তাই নয়, তিনি আহতদের আশ্বাস দিয়েছেন সমস্ত সাহায্যেরও। ঘটনা নিয়ে তিনি সমাজমাধ্যমে একটি পোস্টও করেন। তাতে লেখা, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি মৃতদের পরিবারকে। দ্রুত সুস্থতার কামনা করছি আরোগ্যদের।”