চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতে এআই-নির্ভর পরিকাঠামো গড়ে তোলার পথে বড় পদক্ষেপ। গুগল ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে অন্ধ্রপ্রদেশে তৈরি হচ্ছে অত্যাধুনিক এআই হাব। বিকশিত ভারতের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন বলে ইতিমধ্যেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই প্রকল্পের জন্য ৪৮০ একর জমি বরাদ্দ করল রাজ্য সরকার।বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় রাইডেন ইনফোটেক তৈরি করবে ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক এআই ডেটা সেন্টার। এ জন্য আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে মোট ৪৮০ একর জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে জমি হস্তান্তরের অনুমতিও দেওয়া হয়েছে (Andhra Pradesh)।
আরও পড়ুনঃ Samsung Galaxy Tab: ভারতের বাজারে এল Samsung Galaxy Tab A11+, শক্তিশালী ৭০৪০mAh ব্যাটারি
রাইডেন ইনফোটেক রাজ্য সরকারকে জানিয়েছে, আদানি ইনফ্রা, আদানি কানেক্স, আদানি পাওয়ার, ভারতী এয়ারটেল, নেক্সট্রা ডেটা ও নেক্সট্রা ভিজাগসহ একাধিক কোম্পানি তাদের অফিসিয়াল পার্টনার। রাইডেনের অনুরোধে অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন যে তিনটি জমির প্লট চিহ্নিত করেছিল, সেগুলোই আদানির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরিপ শেষ হলেই জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।গত ২ ডিসেম্বর জারি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে ২০২৫ সালের ২৮ নভেম্বর মন্ত্রিসভার অনুমোদনের পরই জমি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই জমিতেই তৈরি হবে গুগলের সার্চ, ইউটিউব, ওয়ার্কস্পেসের মতো পরিষেবা পরিচালনার উপযোগী উচ্চমানের ডেটা সেন্টার (Andhra Pradesh)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
ধাপে ধাপে তৈরি হবে ডেটা সেন্টার—মোট বিনিয়োগ প্রায় ৮৭,৫০০ কোটি টাকা। রাজ্য সরকারও দীর্ঘমেয়াদে প্রায় ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। রাইডেন চাইছে, তাদের পার্টনার সংস্থাগুলিও যেন এই আর্থিক সুবিধার আওতায় আসে—সরকার জানিয়েছে, বিষয়টি বিবেচনা করা হবে।প্রস্তাবিত ডেটা সেন্টার সম্পূর্ণ কার্যকর হলে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে যা মুম্বই শহরের বার্ষিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় অর্ধেকের সমান। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানান, গুগল পূর্বে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল, যা এখন বাড়িয়ে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। তাঁর বক্তব্য,এই বিশাল বিনিয়োগ বিশাখাপত্তনমকে একটি বৃহৎ প্রযুক্তি হাবে পরিণত করবে।অন্ধ্রপ্রদেশে এই এআই হাব নির্মাণের ফলে দেশে প্রযুক্তি, ডেটা প্রক্রিয়াকরণ ও ডিজিটাল অবকাঠামোয় নতুন যুগের সূচনা হতে চলেছে (Andhra Pradesh)।