ad
ad

Breaking News

Manipur

মণিপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নচিহ্ন, বাড়ি থেকে সেনা কর্তাকে অপহরণ

ফের প্রশ্নের মুখে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার বাড়ি থেকে অপহরণ করা হল এক সেনা কর্তাকে।

An army officer was abducted from his house in Manipur

Bangla Jago Desk : ফের প্রশ্নের মুখে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এবার বাড়ি থেকে অপহরণ করা হল এক সেনা কর্তাকে। এক বছরে এনিয়ে চতুর্থবার অপহরণের ঘটনা ঘটল মণিপুরে। সেনা সূত্রে খবর, অপহৃত ওই অফিসার থৈবাল জেলার লেইকাইয়ের বাসিন্দা। গত বছর মে মাস থেকেই জাতিগত হিংসার জেরে মণিপুর উত্তপ্ত। তারপর থেকে এখনও পর্যন্ত ঘটে চলেছে একের পর এক অপহরণের ঘটনা। দিন যতই এগোচ্ছে, ততই জটিল হচ্ছে মণিপুরের আইনশৃঙখলা পরিস্থিতি। ফেব্রুয়ারী মাসের শেষের দিকে পুলিশের চোখের সামনে থেকে অপহরণ করা হয়েছিল এক পুলিশ সুপারকে। এখনও পর্যন্ত সেই ঘটনার রেশ কাটেনি, তারমাঝেই আবারও অপহরণের ঘটনা মণিপুরে।

এবার এক সেনা কর্তাকে অপহরণ করা হল। নিজের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে তাঁকে। এই নিয়ে এক বছরে চতুর্থবার সেখানে অপহরণের ঘটনা ঘটল। সেনা সূত্রে খবর, সেনা কর্তা কনসাম খেদা সিং মণিপুরের থৈবাল জেলার লেইকাইয়ের বাসিন্দা। সেইসময় ছুটিতে ছিলেন তিনি। জানা যায়, শুক্রবার সকাল ৯ টায় তিনি যখন বাড়িতে ছিলেন তখন একদল মানুষ চড়াও হয় তাঁর উপর। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল মানুষ কনসাম খেদা সিংকে গাড়িতে তুলে চম্পট দেয়। তবে এই অপহরণের ঘটনা কী কারণে ঘটানো হয়েছে তা নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই সেনা অফিসারকে অপহরণ করা হবে বলে পরিবারের কাছে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনের সঙ্গে এই অপহরণের কোনও যোগশাযোশ রয়েছে কিনা, প্রশাসনের তরফ থেকে তা খতিয়ে দেখা হচ্ছে।  কনসাম খেদা সিংকে অপহরণের খবর জানাজানি হতেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। সেনা ও পুলিশ যৌথভাবে আধিকারিকের খোঁজে তল্লাশি শুরু করে। মণিপুরের ১০২ নম্বর জাতীয় সড়কের সমস্ত যানবাহন স্তব্ধ করে তাদের তল্লাশি অভিযান জারি।