ad
ad

Breaking News

Amul hikes milk prices by Rs 2/litre

Amul Milk: ভোট মিটতেই মহার্ঘ দুধ, লিটার প্রতি কত দাম বাড়লো?

৩রা জুন হঠাৎই ২টাকা করে লিটার প্রতি বৃদ্ধি পেল দুধের দাম। যার করণবশত দেশ জুড়ে 'দ্য টেস্ট অব ইন্ডিয়া'র গ্রাহক সহ দুধ লভারদের মাথায় বজ্রাঘাত নেমে এসেছে।

Amul hikes milk prices by Rs 2/litre

লিটার প্রতি বৃদ্ধি পেল দুধের দাম। ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: ভোট মিটতেই বাড়লো দুধের দাম। ৩ জুন থেকে দেশজুড়ে আমুল দুধের দাম প্রতি লিটার প্রতি ২ টাকা বাড়ানো হলো। আমূল গোল্ড আমুল শক্তি আমুল টি স্পেশাল দুধের দাম বাড়ানো হয়েছে।এখন আমুল গোল্ডের দাম ৬৪ টাকা লিটার থেকে বেড়ে ৬৬ টাকা প্রতি লিটার হয়েছে। যেখানে আমুল টি স্পেশালের দাম লিটার প্রতি ৬২ টাকা থেকে বেড়ে ৬৪ টাকা হবে। এছাড়া দইয়ের দামও বেড়েছে।

আমুলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি, তবে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন ডিস্ট্রিবিউটারদের কাছে নতুন দাম সহ একটি তালিকা পাঠিয়েছে।দুধ উৎপাদন সমবায়ের তরফে জানানো হয়েছে, মাত্র ৩-৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে, যা খাদ্য মূল্যবৃদ্ধির তুলনায় অনেক কম। দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও ২ টাকা দুধের দাম বাড়ানো হয়েছিল। এরপর আর দামের পরিবর্তন করা হয়নি।

তবে ৩রা জুন হঠাৎই ২টাকা করে লিটার প্রতি বৃদ্ধি পেল দুধের দাম। যার করণবশত দেশ জুড়ে ‘দ্য টেস্ট অব ইন্ডিয়া’র গ্রাহক সহ দুধ লভারদের মাথায় বজ্রাঘাত নেমে এসেছে। অনেকেই আছেন যারা মূলত মাসের প্রত্যেকদিন দুধ সংগ্রহ করে থাকেন। সেখানে ৩০দিনে তাঁরা যদি ৩০টি প্যাকেট সংগ্রহ করে থাকেন, সেখানে মাস ব্যাপী গড়ে ৬০টাকা করে বেড়ে গেল দুধের দামের বাড়তি খরছ হিসেবে। যা নিয়ে প্রশ্ন করছেন ক্রেতারা।