চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রতিনিয়ত জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া ও এনডিএ, দুই জোটই। ইতিমধ্যে লালু গড়ে পা রেখেছেন কংগ্রেসের হেভিওয়েট নেতারা এবং সভামঞ্চ থেকে আক্রমণ করেছেন বিজেপিকে। এই পরিস্থিতিতে এবার ‘ইন্ডিয়া’ জোটকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, লালু প্রসাদ যাদব চান তেজস্বী মুখ্যমন্ত্রী হোক এবং সোনিয়া গান্ধি চান রাহুল প্রধানমন্ত্রী হোক, কিন্তু তিনি জানাতে চান যে খালি নেই (Bihar Elections) বিহারের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীর পদ।
বুধবার অমিত শাহ দ্বারভাঙার দলীয় সভা থেকে বলেন, “বহু তরুণকে টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু আরজেডি ও কংগ্রেস দেয়নি। লালুজি ওনার ছেলে তেজস্বীকে মুখ্যমন্ত্রী করতে চান এবং সোনিয়াজি ওনার ছেলে রাহুলকে প্রধানমন্ত্রী করতে চান। আমি ওনাদের জানাতে চাই যে খালি নেই দুটি পদই।” এরপর দুই দলকে দুর্নীতি নিয়ে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, লালু প্রসাদ যাদব জমি কেলেঙ্কারিতে জড়িত ছিলেন পশুখাদ্য এবং চাকরির বিনিময়ে। অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি দাবি করেন যে প্রায় ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে যুক্ত হাত শিবির। (Bihar Elections)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফাটি হবে নভেম্বর মাসের ৬ তারিখে এবং দ্বিতীয় দফাটি ১১ তারিখে। ভোটগণনা হবে ১৪ তারিখে। তার আগেই একাধিক কিছুতে উত্তপ্ত সেই রাজ্যের রাজনীতি। একে অপরকে লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছে ইন্ডিয়া ও এনডিএ, দুই শিবির। এবার দেখার যে শেষ পর্যন্ত কে বাজিমাত করে। ইন্ডিয়া না এনডিএ? নাকি প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি? তা বলবে সময়। (Bihar Elections)