ad
ad

Breaking News

Air India

Air India: ফের মাঝআকাশে বিপদ! যান্ত্রিক ত্রুটির জেরে মুম্বই থেকে নেওয়ার্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

নির্ধারিত গন্তব্যের দিকে না গিয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানটিকে আবার মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

Air India Flight Returns to Mumbai

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ফের যান্ত্রিক ত্রুটির জেরে বাতিল হল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমান। মঙ্গলবার গভীর রাতে মুম্বই থেকে আমেরিকার নেওয়ার্কের উদ্দেশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার AI191 বিমানটি। কিন্তু মাঝআকাশেই যাত্রী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে বিমানের গতিপথ পরিবর্তন করা হয়। নির্ধারিত গন্তব্যের দিকে না গিয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানটিকে আবার মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় (Air India)।

আরও পড়ুনঃ Mamata Banerjee: ঈশ্বরের অশেষ কৃপা! কেরলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বস্তি প্রকাশ মুখ্যমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুমান, বিমানটিতে গুরুতর কোনও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সেটিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনতে হয়েছে এবং জরুরি অবতরণ করানো হয়। বিমানটি পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে কাজ করছে। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে এবং তাঁদের থাকার জন্য হোটেলের বন্দোবস্ত করা হয়েছে। এই ঘটনার জেরে মুম্বই থেকে নেওয়ার্কগামী এবং নেওয়ার্ক থেকে মুম্বই আসার দুটি বিমানই বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে (Air India)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

তবে এয়ার ইন্ডিয়ার বিমানে এমন সমস্যা এবারই প্রথম নয়। বিগত কয়েক সপ্তাহে বারবার এই ধরনের বিভ্রাট নজরে আসছে। সপ্তাহখানেক আগে প্রযুক্তিগত সমস্যার কারণে মিলান থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বাতিল হওয়ায় ১৭ অক্টোবর বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতেই ভিয়েনা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি দুবাইয়ে জরুরি অবতরণ করেছিল। সেখানে সমস্যা সমাধানের পর বিমানটি পুনরায় দিল্লির উদ্দেশে যাত্রা করে। একের পর এক এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে যাত্রীদের মনে প্রশ্ন দেখা দিয়েছে (Air India)।