চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: পুনরায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে এয়ার ইন্ডিয়া। শুক্রবার জয়পুর বিমানবন্দর থেকে অবতারণ হওয়ার মাত্র ১৮ মিনিট পরেই মুম্বইগামী একটি বিমান মাঝ আকাশ থেকে ঘুরে ফিরে এল জয়পুরেই। তবে কেন এই ‘ইমারজেন্সি রিটার্ন’, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার উড়ানটি। কিন্তু অল্প সময় পরই সেটি জয়পুর বিমানবন্দরে ফিরে আসে। ওয়েবসাইটে ওই বিমানের পাশে ‘ডাইভার্টেড’ লেখা দেখা যায়, অর্থাৎ রুট পরিবর্তন করে বিমানটি গন্তব্যে না গিয়ে অন্যত্র অবতরণ করেছে (Air India)।
আরও পড়ুন: ত্বকের যত্নে ‘less is more’, ব্রণ থেকে মুক্তি কীভাবে? রইল চিকিৎসকের পরামর্শ
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিকেল পর্যন্ত কোনও সরকারি বিবৃতি না এলেও, বিমানবন্দর সূত্রে খবর, বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পাইলট সতর্কতামূলক সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে জয়পুরেই ফিরিয়ে আনেন। যাত্রীদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।এই ঘটনা একমাত্রিক নয়।সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক বিপত্তি সামনে এসেছে। সোমবার, দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ ফ্লাইট রানওয়েতে ১৫৫ কিমি/ঘণ্টা গতিতে ছুটছিল। ওড়ার ঠিক আগে হঠাৎ ব্রেক কষেন পাইলট, যাত্রা বাতিল হয় শেষ মুহূর্তে। মঙ্গলবার, হংকং থেকে দিল্লিগামী এআই ৩১৫ ফ্লাইট অবতরণের পর তার অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন ধরে যায় (Air India)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
যদিও যাত্রীরা নামার সময় আগুন লাগে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থায় সেটি বন্ধ হয়ে যায়, তবুও তা নিয়ে আতঙ্ক ছড়ায়।এই ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।একের পর এক প্রযুক্তিগত ত্রুটি, উড়ান বাতিল কিংবা মাঝ আকাশ থেকে ফেরার ঘটনা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে। যান্ত্রিক ত্রুটির কারণেই হোক বা অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণের গাফিলতি—ক্রমাগত এমন সমস্যায় প্রশ্নের মুখে দেশের অন্যতম প্রাচীন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এবার সরকারি পর্যায়েও তদন্তের দাবি উঠতে শুরু করেছে (Air India)।