চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: নিরাপত্তা বিধি না মানা, কর্মীদের প্রশিক্ষণে গাফিলতি, অতিরিক্ত কাজের চাপ— একাধিক গুরুতর অভিযোগে ফের কাঠগড়ায় উঠল এয়ার ইন্ডিয়া। উড়ান নিয়ন্ত্রক সংস্থা তথা ডিজিসিএ বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে তারা।ডিজিসিএ-র রিপোর্টে উল্লেখ, সুরক্ষাবিধি এবং ক্রু ম্যানেজমেন্টে লাগাতার গাফিলতি করছে এয়ার ইন্ডিয়া। এক মাস আগেই একই কারণে সংস্থাটির বিরুদ্ধে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক।রিপোর্ট অনুযায়ী, ক্রু শিডিউলিং, নিয়ম পর্যবেক্ষণ এবং অভ্যন্তরীণ জবাবদিহিতায় গুরুতর ত্রুটি রয়েছে এয়ার ইন্ডিয়ার। আরও উদ্বেগের বিষয়, এত গুরুতর লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি এতদিনেও (Air India)।
আরও পড়ুন: Khalid Jamil: খালিদ জামিল -ই হতে পারেন ভারতীয় দলের নতুন কোচঃ সূত্র
ডিজিসিএ জানায়, বারবার সতর্ক করা সত্ত্বেও সংস্থাটি সমস্যাগুলি সমাধানে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। উল্টে সুরক্ষাবিধি, কর্মী দায়িত্ব বণ্টন এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও অব্যবস্থার চিত্র সামনে এসেছে। ডিজিসিএ-র মতে, এভাবে পরিচালিত হলে সংস্থার কার্যকারিতা এবং যাত্রী নিরাপত্তা— দু’টিই প্রশ্নের মুখে পড়ে। সূত্রের খবর, আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সংস্থার তিন উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। ‘ক্রু রস্টারিং’-এর সমস্ত দায়িত্ব থেকে ওই আধিকারিকদের অপসারণের নির্দেশ দেওয়া হয়। তবুও অভিযোগ থামেনি। ডিজিসিএ-র কড়া বার্তার জবাবে এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ আমরা কর্মী এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সচেতন। ডিজিসিএ-র নোটিসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে (Air India)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/
অন্যদিকে সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির অভিযোগে, এয়ার ইন্ডিয়ার ৩ জন কর্মীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। এয়ার ইন্ডিয়ার পাইলট ও কেবিন ক্রু–দের ডিউটি রস্টার যাঁরা ঠিক করেন, এমন তিনজনের কাজে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁদের ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ডিজিসিএ। আর এবার নিরাপত্তা বিধি না মানার অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এই নিয়ে বিমান সংস্থার তরফ মেলেনি কোন প্রতিক্রিয়া। তবে বিষয় নিয়ে বিশেষজ্ঞ মহলের একাংশের দাবি, যদি এয়ার ইন্ডিয়া প্রয়োজনীয় সংশোধন না আনে, তাহলে এবার সত্যিই বড়সড় শাস্তির মুখে পড়তে পারে দেশের অন্যতম প্রাচীন বিমান সংস্থাটি।বলা বাহুল্য, টাটা গোষ্ঠীর হাতে আসার পর এয়ার ইন্ডিয়ার পরিকাঠামো ও পরিষেবার মান উন্নয়নের চেষ্টা চললেও, এই ধরনের গাফিলতির অভিযোগ সেই চেষ্টাকে ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা (Air India)।