ad
ad

Breaking News

Uttar Pradesh

পাকিস্তানকে আরও চাপে ফেলতে তৈরি বায়ুসেনা, রাতের অন্ধকারেও জারি মহড়া

তাঁকে বিএসএফের তরফ থেকে জন্য হয়, পুনর্মকে ফিরিয়ে আনার সমস্ত রকম প্রচেষ্টাই চালিয়ে যাওয়া হচ্ছে। বিএসএফের আশ্বাসে স্ত্রী রজনীকে আশ্বস্ত করা গেলেও কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ান পুনর্ম কুমার সাউ-এর বাবা।

Air Force ready to put more pressure on Pakistan, exercises continue even in the dark of night

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: আপৎকালীন পরিস্থিতিতে একাধিক ফাইটার জেট অবতরণ ও উত্তরণের মহড়া সম্পন্ন করলো ভারতীয় বায়ুসেনা। শুক্রবার উত্তরপ্রদেশের সাহারনপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে চলে এই মহড়া। মহড়ায় অংশ নেয় রাফেল, সুখোই এসইউ ৩০ এমকেআই, বালাকোটে এয়ারস্ট্রাইক করা মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন ৩২, এমআই-১৭ হেলিকপ্টারও। 

সরকারী সূত্রে খবর, দিনে ও রাতে ভারী সামরিক বিমান পরিবহনের উদ্দেশ্যে তৈরি এক্সপ্রেসওয়ের পরীক্ষা করা হল। যদিও পহেলগাঁও নাশকতার আবহে দেশজুড়ে যখন যুদ্ধের জিগির উঠছে, তখন এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একদিকে যখন উত্তরপ্রদেশে হওয়া মহড়ায় পাকিস্তানকে চাপে রাখার কাজ চালায় বায়ুসেনা, ঠিক তখনই পাঠানকোটে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান পাকিস্তানে আটক বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী।

[আরও পড়ুন: সীমান্ত পেরিয়ে ভারতে, নদিয়ায় গ্রেফতার ৭ বাংলাদেশি]

তাঁকে বিএসএফের তরফ থেকে জন্য হয়, পুনর্মকে ফিরিয়ে আনার সমস্ত রকম প্রচেষ্টাই চালিয়ে যাওয়া হচ্ছে। বিএসএফের আশ্বাসে স্ত্রী রজনীকে আশ্বস্ত করা গেলেও কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ান পুনর্ম কুমার সাউ-এর বাবা। তিনি জানান, সরকারকেই তার ছেলেকে ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করতে হবে।

একইসঙ্গে, পূর্ণন কুমার সাউকে পাকিস্তানের কবলে থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে এতো কম গুরুত্ব দেওয়ার কারণ কি বলে, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অন্যদিকে এনআইএর তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হয় পহেলগাঁও নাশকতা নিয়ে। সেখানে স্পষ্ট জানানো হয়, এই হামলার নেপথ্যে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্মিলিত ষড়যন্ত্র রয়েছে।