ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: বারবার বোমাতঙ্ক বিমানে। শুক্রবারের পর শেষ দফার ভোটের দিনও বোমা আতঙ্ক ইন্ডিগোর একটি বিমানে। চেন্নাই থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল বিমানটি। অবতরণের পর বিমানে চালানো হয় তল্লাশি। পুরো বিমানবন্দর জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়।এই নিয়ে পরপর দুদিন বোমাতঙ্ক ছড়িয়েছে বিমানে। শুক্রবার বিকেলের দিকেও বিমানে বোমা রাখা আছে বলে অভিযোগ উঠতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এর পরের দিনও অর্থাৎ শনিবারও ইন্ডিগোর একটি বিমানে ছড়ায় বোমাতঙ্ক। চেন্নাই থেকে মুম্বাই যাচ্ছিল বিমানটি। সেই সময় বিমানের মধ্যে থেকে আচমকাই কেউ অভিযোগ করে বিমানে বোমা রাখা আছে বলে। এর পরেই যাত্রীদের মধ্যে পড়ে যায় শোরগোল। অবতরণের পর বিমানের মধ্যে চালানো হয় তল্লাশি। পুরো এয়ারপোর্ট নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়। বিশেষ সতর্কবার্তা জারি করা হয় বিমানবন্দরে।
[ আরও পড়ুন – Arvind Kejriwal: তিহাড় জেলে আত্মসর্মপণ করবেন কেজরি, তার আগে দিল্লিবাসীকে কেজরী-বার্তা ]
দেশজুড়ে শনিবার সপ্তম ও শেষ দফার নির্বাচন। এই পরিস্থিতিতে একেই হাওয়া গরম দেশের একাধিক প্রান্তে। তারউপর বিমানে বোমাতঙ্ক। সবমিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি। শুক্রবারও শ্রীনগরগামী একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। গত কয়েক মাসে স্কুলে, বিমানে বা জনবহুল এলাকায় বারবার বোমাতঙ্ক ছড়াচ্ছে। শনিবার ইন্ডিগোর বিমানটি ১৭২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল চেন্নাই থেকে মুম্বাই। বিমানের মধ্যেই রটে যায় বোমাতঙ্ক। বিমান উড়ানের প্রায় ২ ঘণ্টা পরে ওই বিমান অনবতরন করে মুম্বই বিমানবন্দরে। তড়িঘড়ি বিমান থেকে সব যাত্রীদের খালি করে দিতে বলা হয় বিমান। বিমান খালি হতেই শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরেও মেলেনি বোমা।
[ আরও পড়ুন – Lok Sabha Election 2024: শেষপর্বে আট রাজ্যের ৫৭ আসনে ভোট, লড়াইয়ে আছেন অনেক হেভিওয়েট ]
এটা একবার নয়, এই নিয়ে চলতি সপ্তাহে ৩ বার হয়ে গেছে বিমানের বোমাতঙ্কের ঘটনা। মঙ্গলবারও দিল্লি থেকে বারাণসীগামী একটি ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, এর পর শুক্রবার এই একই ঘটনা ঘটে দিল্লি থেকে শ্রনগরগামী ভিস্তারার একটি বিমানে। এর পর ফের শনিবার।