Bengla Jago Desk: অবশেষে ২৩ নভেম্বর থেকে পাকাপাকি ভাবে বন্ধ দিল্লিতে আফগান দূতাবাস। বন্ধের কারণ হিসাবে ভারতের অসহযোগিতার অভিযোগ করছে আফগান কর্তৃপক্ষ। দূতাবাস বন্ধের জেরে মনেকরা হচ্ছে দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ছেদ পড়ল। কাবুলের তরফে বিবৃতিতে দিল্লির দূতাবাস বন্ধের কথা জানানো হয়েছে। এর আগেও গত ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কাজ বন্ধ রাখা হয়েছিল।
তাবাসের তরফে আরও বলা হয়, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও প্রবল চাপের মধ্যে কাজ চালিয়ে গিয়েছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন। তবে দূতাবাস বন্ধের খবর জানিয়ে বলা হয়, গত দুবছরে ভারতে আফগানদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় অর্ধেক হয়ে গিয়েছে ভিসা দেওয়ার সংখ্যা। তবে কঠিন সময়েও আফগানদের পাশে থেকেছে আফগানিস্তানের দূতাবাস।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দিল্লির আফগান দূতাবাসের কাজ বন্ধ করে দেওয়া হয়। দেশ ছেড়ে চলে যান আফগান কূটনীতিকরা। জানা গিয়েছে, প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি আমলে নিযুক্ত দিল্লির আফগান দূতাবাসের কর্মীদের সঙ্গে তালিবান প্রশাসনের কিছুতেই বনিবানা হচ্ছিল না। এর আগেও দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস দখল করার চেষ্টা চালিয়েছে তালিবান। কাবুল থেকে টাকা না মেলার দরুন আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানাগিয়েছে।