ad
ad

Breaking News

Abhishek Banerjee-Akhilesh Yadav

Abhishek Banerjee-Akhilesh Yadav: দিল্লিতে অখিলেশের বাড়িতে অভিষেক, দুই সেনাপতির সাক্ষাৎ নিয়ে চর্চা

দুই পার্টির দুই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব এখন অন্যতম চর্চিত নাম

Abhishek at Akhilesh's house in Delhi

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: বাংলায় বিজেপিকে আটকে দিয়েছে তৃণমূল। উত্তর প্রদেশে একই কাজ করেছে সমাজবাদী পার্টি। দুই পার্টির দুই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব এখন অন্যতম চর্চিত নাম। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলেন দু’জনেই। পরদিন বৃহস্পতিবার আবার বৈঠক দু’জনের। দিল্লিতে অখিলেশের বাড়িতে এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয় তা জানা যায়নি। তবে ইন্ডিয়া জোটের দারুণ সাফল্যের পর এই বৈঠকে নজর কাড়ছে রাজনৈতিক মহলের।

[ আরও পড়ুন – Devendra Fadnavis: মহারাষ্ট্রে দলের বিপর্যয়ে উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফড়নবিশ]

বুধবার দিল্লিতে বিরোধী হিসেবে রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। এই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরদিনও দিল্লিতে সক্রিয় ভূমিকায় তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডকে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে। জানা যায়, দু’জনের ৪০ মিনিট কথা হয়। ঠিক কী নিয়ে কথা হয় তা জানা যায়নি।

[ আরও পড়ুন –INDIA Allience: বিজেপির টেনশন বাড়াতে স্ট্রাটেজি ঠিক করতে চলেছে ইন্ডিয়া, শুরু হল ইণ্ডিয়া জোটের বৈঠক]

বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে অখিলেশের বাড়িতে যান। এদিন তিনি যখন অখিলেশের বাড়িতে পৌঁছন, তখন সপা প্রধগান নিজেই দরজার কাছে এগিয়ে এসে তাঁকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যান। তারপর একান্তে কথা হয় দু’জনের মধ্যে। তবে কী নিয়ে আলোচনা হয় সে সম্পর্কে কেউ কিছু বলেননি। অখিলেশের সঙ্গে বৈঠকে শেষে অভিষেক অবশ্য জানান, সৌজন্য সাক্ষাৎ তাঁদের দু’জনের মধ্যে।

[ আরও পড়ুন – Narendra Modi: জোট রাজনীতির একাল সেকাল: বাজপেয়ীর মত কী পরীক্ষায় সফল হতে পারবেন মোদি?]

বিজেপির জয়রথ থামিয়ে দিয়ে ফের নিজের জমি শক্ত করেছেন অখিলেশ। একই সাথে বিজেপিকে প্রতিহত করতে বাংলায় ঝাঁপিয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে অনেক আগে থেকে উল্লেখযোগ্য মুখ অভিষেক ও অখিলেশ। দু’জনেই নিজের নিজের রাজ্যে থামিয়ে দিয়েছে মোদি-শাহের জুটিকে। পরবর্তীকালে গোটা দেশের রাজধানীতে অভিষেক অখিলেশ্যের জুটি যে বিশাল প্রভাব ফেলতে পারে সেটা এক প্রকার নিশ্চিত করে বলা যায়।