Bangla Jago TV Desk : ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যুবককে কুপিয়ে খুন করল ১৬ বছরের এক কিশোর। খুনের পর সেই মৃতদেহের পাশে দাঁড়িয়ে নাচও করে সে! ভয়ঙ্কর হত্যাকাণ্ড ও পরবর্তী মুহূর্তে অভিযুক্তের কীর্তি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, উত্তর পূর্ব দিল্লিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ হত্যাকাণ্ডটি ঘটেছে। মৃত যুবক ও ঘাতক কিশোর পূর্ব পরিচিত ছিল না বলে জানাগিয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যেই যুবককে শ্বাসরোধ করে কুপিয়ে খুন করে অভিযুক্ত। যুবকের ঘাড়ের কাছে অন্ততপক্ষে ৬০বার কোপাতে দেখা গিয়েছে ওই কিশোরকে।
খুনের পর যুবকের পকেট থেকে ৩৫০ টাকা চুরি করে সে। খুনের পরেই পালিয়ে যায় সে। খুনের ঘটনার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই হাড়হিম করা দৃশ্য প্রকাস্যে আসে।
FREE ASSESS